শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • দ্বন্ধ কমিয়ে চলচ্চিত্রকে এগিয়ে নিতে হবে: প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ

    নিজস্ব প্রতিবেদক

    ১৪ এপ্রিল, ২০২৩ ০৮:৩১ অপরাহ্ন

    দ্বন্ধ কমিয়ে চলচ্চিত্রকে এগিয়ে নিতে হবে: প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ

    নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম.পি বলেছেন, চলচ্চিত্রে কে কত ভাল অভিনয় করতে পারে সেটি নিয়ে আগে চলচ্চিত্রের অভিনেতাদের মধ‍্যে প্রতিযোগিতা হতো; এখন চেয়ার দখল নিয়ে প্রতিযোগিতা হয়। চলচ্চিত্রের আবেদন কমে যায়নি। আরো বেশি গতিশীল হয়ে কাজ করতে হবে। দ্বন্ধ কমিয়ে চলচ্চিত্রকে এগিয়ে নিতে হবে।

    তিনি বলেন, ভাল চলচ্চিত্র একটি সমাজ ও দেশকে পরিবর্তন করতে পারে। মহান মুক্তিযুদ্ধে চলচ্চিত্রের ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অন‍্যান‍্য সেক্টরের ন‍্যায় চলচ্চিত্র সেক্টরও ভালভাবে এগিয়ে যাবে। বাচসাস'র পুরস্কার আগে খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখন এর আবেদন অনেকটা কমে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলচ্চিত্র সেক্টর আবার ঘুরে দাঁড়াবে। চলচ্চিত্র সেক্টরকে ঘুরে দাঁড়ানোর লক্ষ‍্যে প্রধানমন্ত্রী অনেক পদক্ষেপ নিয়েছেন। এফডিসিকে আধুনিকায়ন করেছেন। সরকারি প্রচেষ্টায় জেলা ও উপজেলা পর্যায়ে সিনেমা হল চালু হবে। সরকারি অনুদানে সিনেমা তৈরি হচ্ছে। সেগুলো মানুষের মন জয় করেছে। চলচ্চিত্রে দর্শক কমেনি। চলচ্চিত্রের মান অনেকটা কমে গেছে। দর্শকদের আগ্রহ আছে। আমাদের চলচ্চিত্রসহ বিভিন্ন ক্ষেত্রে দলাদলি আছে। দলাদলি থাকলে ভাল কিছু হবেনা। দলাদলি কমাতে হবে।

    প্রতিমন্ত্রী শুক্রবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) এর প্রতিষ্ঠার ৫৫ বছর উদযাপন উপলক্ষে ‘বাচসাস’ কর্তৃক আয়োজিত আলোচনা সভা, বাংলা নববর্ষ উদযাপন ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

    বাচসাস এর সভাপতি রাজু আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন‍্যান‍্যের বক্তব‍্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ‍্যামল দত্ত, বিএফইউজের সভাপতি ওমর ফারুক, বিএফইউজের  সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, মোল্লা জালাল, চলচ্চিত্র পরিচালক  মুশফিকুর রহমান গুলজার এবং বাচসাস'র সাধারণ সম্পাদক রিমন মাহফুজ।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ১৪ এপ্রিল, ২০২৩ ০৮:৩১ অপরাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ১৪ এপ্রিল, ২০২৩ ০৮:৩১ অপরাহ্ন