শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৪ এপ্রিল, ২০২৩ ১০:০২ পূর্বাহ্ন

    শিবগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আলম আলী (৫০) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার দুপুর একটার দিকে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নবাব মোড়ে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য এবং সুন্দরপুর এলাকার আবুলের ছেলে ওয়ার্ড বিএনপির সভাপতি।

    স্থানীয়রা জানায়, দুপুর একটার দিকে ৭-৮ জনের একটি দূর্বৃত্ত দল নবাব মোড়ে এসে  অর্তকিতভাবে আলমকে কোপাতে থাকে। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে দূর্বৃত্তরা পালিয়ে গেলে এলাকাবাসী তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে যায়।

    নিহতের স্ত্রী জুলেখা বেগম অভিযোগ করে বলেন, স্থানীয় প্রভাবশালী জেলা পরিষদ সদস্য আবদুস সালামের নেতৃত্বে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। তবে আবদুস সালাম অভিযোগ অস্বীকার করেছেন। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগের ইনচার্জ আনোয়ার রফিক বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর আড়াইটার দিকে ইউপি সদস্যকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে আসার আগেই তিনি মারা গেছেন। হাসুয়ার কোপে তার মাথায় রক্তক্ষরণ হয়েছে। এছাড়া ডান হাতে ও মাথায় কোপগুলো দেওয়া হয়েছে।

    এ বিষয়ে শিবগঞ্জ ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৪ এপ্রিল, ২০২৩ ১০:০২ পূর্বাহ্ন