শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পেট্রাপোল বন্দরে রফতানি পণ্য বোঝাই ট্রাকে আগুন

    বেনাপোল প্রতিনিধি

    ১৪ এপ্রিল, ২০২৩ ০৯:৫৯ পূর্বাহ্ন

    পেট্রাপোল বন্দরে রফতানি পণ্য বোঝাই ট্রাকে আগুন

    বেনাপোল চেকপোস্টের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরের টার্মিনালে বৃহস্পতিবার দুপুরে একটি পণ্য বোঝাই ভারতীয় ট্রাকে আগুন লাগে। ট্রাকটিতে বাংলাদেশে রফতানির জন্য মেশিনারী পণ্য ছিল। আগুণে ট্রাক চালকের অবস্থা আশংকাজনক। আগুণে তার শরীরের অধিকাংশ স্থান পুড়ে গেছে। তাকে উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।  

    আগুনের খবর পেয়ে বন্দরের টার্মিনালে থাকা অন্যান্য রফতানিকৃত পণ্য বোঝাই ট্রাক চালকরা তাদের ট্রাক দ্রুত সরিয়ে নিয়ে বন্দরের ফাঁকা জায়গার দিকে চলে যায়। দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এঘটনায় পেট্রাপোল বন্দর জুড়ে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট ষ্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি শশাঙ্ক শেখর ভট্রাচার্য রাজা বলেন, ভারত থেকে মেশিনারি নিয়ে বেনাপোল বন্দরে রফতানির উদ্দেশ্যে ভারতের আরজিএস ট্রান্সপোর্টের (ওডিও-৫ কিউ-৭৭৪১ নম্বরের) একটি ট্রাক পেট্রাপোল বন্দরের টার্মিনালে অবস্থান করছিল।

    দুপুরের দিকে ট্রাকের কেবিনের মধ্যে হঠাৎ আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ট্রাকের কেবিনের মধ্যে চালক ঘুমিয়ে থাকায় সে আগুনে পুড়ে ঝলসে গেছে। ট্রাকে রক্ষিত মালামালের তেমন কোন ক্ষতি হয়নি। শুধু ট্রাকের কেবিন পুড়ে নষ্ট হয়ে গেছে। চালক কে উদ্ধার করে বনগাঁর একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কলকাতায় রেফার্ড করেন কর্তব্যরত ডাক্তার।

    বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকে আগুণের ঘটনাটি ওপারের পেট্রাপোল বন্দরের টার্মিনালে ঘটেছে বলে জেনেছি। ওই ট্রাকে বাংলাদেশে রফতানির মেশিনারী পণ্য ছিল। তবে ট্রাকে থাকা পণ্যের কোন ক্ষতি হয়নি।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৪ এপ্রিল, ২০২৩ ০৯:৫৯ পূর্বাহ্ন