ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

জাগো কণ্ঠ ডেস্ক

১৩ এপ্রিল, ২০২৩ ১১:০৫ পূর্বাহ্ন

ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া বৃহস্পতিবার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। সিউলের সামরিক সূত্রে এ কথা জানা গেছে। খবর এএফপি’র।

এদিকে উত্তর কোরিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কারনে জাপান তার উত্তর হোক্কাইডো অঞ্চলের বাসিন্দাদের আশ্রয় খুঁজে নেয়ার বিষয়ে স্বল্প সময়ের সতর্কতা জারি করে।

দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্রে বলা হয়েছে, তারা পিয়ংইয়ং এলাকা থেকে ০৭২৩ জিএমটিতে মধ্যম পাল্লার কিংবা দূর পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে।

সামরিক সূত্র আরো বলছে, এটি তীব্র গতি সম্পন্ন ক্ষেপণাস্ত্র। এটি এক হাজার কিলোমিটার পথ উড়ে এসে পূর্ব সাগরে নিক্ষিপ্ত হয়।   
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছেন, সিউল ও ওয়াশিংটনের গোয়েন্দা কর্মকর্তারা ক্ষেপণাস্ত্রের ধরন বিশ্লেষণ করে দেখছে।
যুক্তরাষ্ট্রের সাথে নিবিড় সমন্বয়ের মাধ্যমে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার কথাও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, উত্তর কোরিয়া চলতি বছর তীব্র ক্ষমতাসম্পন্ন কয়েকটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এটি সর্বশেষ ক্ষেপনাস্ত্র পরীক্ষা।

 




সাতদিনের সেরা খবর

আন্তর্জাতিক - এর আরো খবর

বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

১৩ এপ্রিল, ২০২৩ ১১:০৫ পূর্বাহ্ন

দখলদার ইসরায়েলের সাথে যে ১৫৮ কোম্পানি জড়িত

দখলদার ইসরায়েলের সাথে যে ১৫৮ কোম্পানি জড়িত

১৩ এপ্রিল, ২০২৩ ১১:০৫ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পরবর্তী টার্গেট কে?

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পরবর্তী টার্গেট কে?

১৩ এপ্রিল, ২০২৩ ১১:০৫ পূর্বাহ্ন