শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ভারতে পালানোর সময় হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার

    ১৩ এপ্রিল, ২০২৩ ০৯:৫৮ পূর্বাহ্ন

    ভারতে পালানোর সময় হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার

    চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্যকর ককটেল ফাটিয়ে কুপিয়ে মনিরুল (৪৫) ইসলাম হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। পরে ঐ দুই আসামিকে সদর মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে। ভারতে পালানোর আগে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে সীমান্তে সদর উপজেলার বকচর থেকে তাদের গ্রেপ্তার করে টহলরত বিজিবি সদস্যরা।গ্রেপ্তারকৃতরা হলেন, বাগডাঙার একরামুল হকের ছেলে  বাবু ও একই এলাকার বাদল আলী।সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুল হক চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

    পরিদর্শক (তদন্ত) মাহফুজুল হক চৌধুরী বলেন, রোববার রাতে কুপিয়ে হত্যা করা হয় সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর বাবলাবোনা গ্রামের মনিরুল ইসলামকে। মৃত্যুর আগে মনিরুল আটক এ ২ জনের নাম তার স্বজনকে বলতে পারলেও বাকিদের তিনি চিনতে পারেনি বলে নিশ্চিত করে নিহতের স্বজনরা।এ ঘটনায় ওই দিন রাতেই দুজনের নামসহ আরও অজ্ঞাতনামা ৫ / ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের স্ত্রী উজলেফা বেগম।

    তিনি আরও জানান, এ মামলার এজাহার নামীয় আসামি বাবু ও বাদল আত্মগোপনে থেকে পার্শ্ববর্তী ভারতে পালানোর জন্য সীমান্ত অবস্থান করছিল। বিষয়টি জানতে পেরে বিজিবির সহযোগিতা নেওয়া হয়। বিজিবি সদস্যরা তাদের গ্রেপ্তার করে পুলিশের কাছে সোপর্দ করে।ওসি (তদন্ত) আরও বলেন, গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে।পাশাপাশি অন্য আসামিদের ধরতে অভিযান চলছে। বৃহস্পতিবার তাঁদের আদালতে পাঠানো হবে।

    প্রসঙ্গত: গত রোববার রাতে মনিরুল ইসলাম ইংলিশ মোড়ে মাটির ব্যবসা সংক্রান্ত মিটিং করে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে ককটেল ফাটিয়ে তাঁর গতিরোধ করা হয়। সাইকেল থেকে নামামাত্রই কয়েকজন দুর্বৃত্ত তাঁকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে এবং উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হলে পথেই তাঁর মৃত্যু হয়।ঘটনার দিন বিকেলে নিহতের চাচাতো ভাই ওবাইদুল হক জানিয়েছিলেন,মাটির ব্যবসা ও গত নির্বাচনে নৌকার পক্ষে অবস্থান নেয়ার জেরে প্রতিপক্ষরা কুপিয়ে তার ভাইকে হত্যা করে।তার ভাইয়ের দেয়া তথ্যের েিভিত্তই মামলাটি করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৩ এপ্রিল, ২০২৩ ০৯:৫৮ পূর্বাহ্ন