শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে বৈসাবি উৎসব পালিত

    নিজস্ব প্রতিবেদক

    ১২ এপ্রিল, ২০২৩ ০৯:১৬ অপরাহ্ন

    রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে বৈসাবি উৎসব পালিত

    রাজধানীতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক  আয়োজিত বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৈসাবি উৎসব ২০২৩ পালিত হয়েছে।

    বুধবার  সকালে রাজধানীর বেইলি রোডস্থ শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম। শোভাযাত্রাটি শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স বেইলি রোড প্রাঙ্গণ থেকে রমনা পার্কের লেক পর্যন্ত গিয়ে শেষ হয়। পরে দেশের শান্তি ও সমৃদ্ধ কামনা করে রমনা পার্কের লেকে ফুল ভাসানো হয়। শোভাযাত্রায় রাজধানীতে বসবাসরত তিন পার্বত্য অঞ্চলের মানুষ অংশ নেন।

    বৈসাবি উৎসবের  শোভাযাত্রার উদ্বোধন ও জলে ফুল ভাসানোর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম বলেন, বৈসাবি উৎসবের মধ্য দিয়ে আমি সকলকে স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশ সাম্প্রদায়িক  সম্প্রীতির দেশ। আমাদের ধর্ম, বর্ণ যত আলাদাই থাকুক না কেন আমরা এক জাতি এবং এই এক জাতি লক্ষ্যকে সামনে রেখেই আমরা সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য সকলে সম্মিলিতভাবে চেষ্টা চালিয়ে যাব। সেখানে কোন হানাহানি বিদ্বেষ থাকবে না। শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ব এবং সেই একই লক্ষ্যে মূল ধারার সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে পার্বত্যবাসীর উন্নয়নে সরকারের পক্ষ থেকে সকল সুযোগ সুবিধা প্রদান অব্যাহত থাকবে।

    তিনি বৈসাবি উৎসব উদযাপন উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল পার্বত্যবাসী ও বাংলাদেশের সকল নাগরিকের সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করেন।

    শোভাযাত্রায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আমিনুল ইসলাম, যুগ্ম সচিব (প্রশাসন) আলেয়া আক্তার, যুগ্ম সচিব মোঃ জাহাঙ্গীর আলম এনডিসি, যুগ্মসচিব প্রদীপ কুমার মহোত্তম এনডিসি, উপসচিব সজল কান্তি বনিক, উপসচিব আবু রাফা মোহাম্মদ আরিফ, উপসচিব আশীষ কুমার সাহা,  উপসচিব কাজী মোহাম্মদ চাহেল তস্তরী, উপসচিব মোঃ আলাউদ্দিন চৌধুরী, সিনিয়র সহকারী সচিব মালেকা পারভিন, সিনিয়র সহকারী সচিব মুন্না রানী বিশ্বাস, সচিবের একান্ত সচিব মোঃ গোলাম রব্বানীসহ ব্রাক, মানুষের জন্য ফাউন্ডেশন, পদক্ষেপ, হেলেন কেলার ইন্টারন্যাশনাল, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, সাভার ও মিরপুর থেকে আমন্ত্রিত অতিথি ও মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ১২ এপ্রিল, ২০২৩ ০৯:১৬ অপরাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ১২ এপ্রিল, ২০২৩ ০৯:১৬ অপরাহ্ন