শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ৫০ পয়সা কেজিতে খাদ্যদ্রব্য বিক্রির চমক মিজানুর রহমানের

    বেনাপোল প্রতিনিধি

    ১২ এপ্রিল, ২০২৩ ০৮:৪০ অপরাহ্ন

    ৫০ পয়সা কেজিতে খাদ্যদ্রব্য বিক্রির চমক মিজানুর রহমানের

    ‘স্বল্প মূল্যে খাদ্যদ্রব্য বেচি, অভাবীদের মুখে ফুটবে হাসি’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে অভাবী গরীব ও এতিম শিশুদের মাঝে ৫০ পয়সা কেজি দরে খাদ্য সামগ্রী বিক্রি করে চমক দেখালেন যশোরের শার্শার দেশ সেরা উদ্ভাবক ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর যশোর জেলা কমিটির সভাপতি মিজানুর রহমান।

    বুধবার দুপুরে শার্শার শ্যামলাগাছী হযরত শাহজালাল (রাহ:) মডেল মাদরাসা ও এতিমখানায় এই কর্মসূচীর আয়োজন করা হয়।
    পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়ায় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এই অভিনব প্রতিবাদ জানান উদ্ভাবক মিজানুর রহমান।

    উদ্ভাবক মিজানুর রহমান বলেন, পবিত্র মাহে রমজানে বিভিন্ন মুসলিম দেশে দ্রব্যমূল্যের দাম কমানো হয়। অথচ বাংলাদেশে রমজানকে পুঁজি করে দ্রব্যমূল্যের দাম আকাশ ছোয়া বৃদ্ধি করে বাজার অস্থিতিশীল করে তোলে। যার প্রভাব অসহায় গরীব মানুষ উপর পড়ে। এজন্য ৫০ পয়সা কেজি দরে খাদ্যদ্রব্য বিক্রি করে সেই সব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমার এই অভিনব প্রতিবাদ।

    এ দিন ৫০ জন গরীব অসহায় নারী পুরুষ এবং এতিম শিশুদের মাঝে ৫ কেজি চাউল ও ৫ কেজি আলু বিক্রি করা হয়। এ কর্মসূচী পবিত্র ঈদ উল ফিতর পর্যন্ত চলবে। সেই সাথে ঈদের আগেই ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচী রয়েছে বলে জানান উদ্ভাবক মিজানুর।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর