শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • উপবৃত্তি বিতরণে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও নগদের চুক্তি স্বাক্ষর

    নিজস্ব প্রতিবেদক

    ১২ এপ্রিল, ২০২৩ ০৮:০৪ অপরাহ্ন

     উপবৃত্তি বিতরণে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও নগদের চুক্তি স্বাক্ষর

    চলতি ২০২২-২৩ অর্থবছর থেকে ২০২৬-২৭ অর্থবছর পর্যন্ত মধ্যমেয়াদে পারফরম্যান্স মূল্যায়ন করে উপবৃিত্ত বিতরণে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাথে ডাক অধিদপ্তর ও নগদ লিমিটেড এর চুক্তি স্বাক্ষর হয়েছে।

    বুধবার সচিবালয়ে  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সিদ্ধান্ত গ্রহণের শর্তে পাঁচ বছরের জন্য নগদ এর মাধ্যমে এই চুক্তি সম্পাদন হয়।
    চুক্তিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, ডাক বিভাগের পরিচালক সালেহ আহমেদ, নগদ-এর সিইও মো. শাফায়েত আলম নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।

    অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, কোমলমতি শিশুদের শিক্ষার ভিত রচিত হয় প্রাথমিক শিক্ষার মাধ্যমে। তাই তথ্য  প্রযুক্তির মাধ্যমে শিক্ষাকে তাদের কাছে আনন্দময় ও কার্যকর করে তুলতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সব সময় প্রস্তুত রয়েছে।


    প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন জানান, উপবৃত্তির মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়া রোধ হবে। শিক্ষায় শিশুদের আগ্রহ সৃষ্টি হবে, মায়েদের কাছে এ অর্থ পৌঁছানোর মাধ্যমে নারীর ক্ষমতায়নেও এটি ভূমিকা রাখবে। এই উপবৃত্তি কার্যক্রমে স্বচ্ছতা, স্বাচ্ছন্দ্য ও গতিশীলতা আনতে মন্ত্রণালয়ের একটি কার্যকর উদ্যোগ এটি।

    এ সময় প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ, ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামান, নগদের এমডি তানভির মিশুকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ১২ এপ্রিল, ২০২৩ ০৮:০৪ অপরাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১২ এপ্রিল, ২০২৩ ০৮:০৪ অপরাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ১২ এপ্রিল, ২০২৩ ০৮:০৪ অপরাহ্ন