শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • বিজয় আমাদের হবেই: ফখরুল

    নিজস্ব প্রতিবেদক

    ১২ এপ্রিল, ২০২৩ ০৭:৪৫ অপরাহ্ন

    বিজয় আমাদের হবেই: ফখরুল

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুম, খুন নির্যাতনে নিপীড়নে শিকার হওয়া ও শহীদ পরিবারদের কান্না কখনো বৃথা যেতে পারে না। বিজয় আমাদের হবেই।

    তিনি বুধবার দুপুরে গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন। গণতন্ত্র পুনরদ্ধারের আন্দোলনে শহীদ, গুম ও নির্যাতনের শিকার ব্যাক্তিবর্গের পরিবারের মাঝে  ঈদ উপহার বিতরণ আয়োজন করে বিএনপি। এ সময় গুম, খুন শহীদ হওয়া ব্যাক্তির স্বজনদের কথা শোনেন বিএনপির নেতারা। তারা শহীদ, গুম ও নির্যাতনের শিকার ব্যাক্তিবর্গের পরিবারের প্রতি সমবেদনা জানান।

    গুম হওয়া বাবার কন্যা সাফা র কথা স্মরণ করিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, সাফা র বলার পর কথা বলার কোন অবকাশ থাকে না। তার একটি ছবি সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে। এখানে গুম, শহীদ হওয়া অনেকের স্বজনরা বলেছেন, অনেক বছর ধরে তারা তাদের ভাইকে, বাবাকে, দেখতে পান না , কথা বলতে পারেন না।

    তিনি বলেন, আওয়ামী লীগের লক্ষ্য একদিকে সন্ত্রাস , আরেকদিকে দুর্নীতি । এদুটো নিয়েই তারা ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করে। স্বাধীনতার পরবর্তী সময়ে এরা সাদা গাড়িতে করে লোক তুলে নিয়ে গিয়ে গুম করেছে। শহীদ পরিবারদের কান্না কখনো বৃথা যেতে পারে না। বিজয় আমাদের হবেই। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে এ গুম খুনের মধ্যে তারা চুপ করে বসে থাকবে না । তারা নেমে পড়েছে। ইতোমধ্যে আমাদের সম্মুখে আন্দোলন করতে গিয়ে ১৭ জন প্রাণ দিয়েছেন।

    বিএনপি মহাসচিব বলেন, মানবাধিকার লংঘন, গুম, খুন অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান, জাতিসংঘ সবাই কথা বলছে। মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের দায়ে ‍র্যাবের সাত কর্মকর্তার বিরুদ্ধে স্যাংশন দিয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য এই কর্মকর্তাদের সরকার পুরস্কৃত করেছে।


    বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, মিডিয়া সেলের আহবায়ক জহির উদ্দিন স্বপন, বিএনপি নেত্রী শাম্মি আক্তার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর