শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নেছারাবাদে বুদ্ধি প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামি সহ তিনজন গ্রেফতার

    পিরোজপুর প্রতিনিধি

    ১১ এপ্রিল, ২০২৩ ১১:২৩ অপরাহ্ন

    নেছারাবাদে বুদ্ধি প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামি সহ তিনজন গ্রেফতার

    পিরোজপুরের নেছারাবাদে বুদ্ধি প্রতিবন্ধী ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষনের দায়ে জুয়েল ইসলাম সাদ্দাম (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের শেষে মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে সাদ্দামকে পিরোজপুর আদালতে এবং ভিকটিমকে ডাক্তারি পরিক্ষার জন্য সিভিল সার্জনের নিকট পাঠানো হয়েছে।

    গ্রেফতারকৃত সাদ্দাম পেশায় ফার্নিচার মিস্ত্রী। মামলা সুত্রে জানা গেছে, উপজেলার সোহাগদল ইউনিয়নের ১নং ওয়ার্ডের আব্দুল কুদ্দুস আকনের ছেলে সাদ্দাম পাশ্ববর্তী সারেংকাঠী ইউনিয়নের করফা এলাকার প্রতিবন্ধী কিশোরীকে বিভিন্ন সময় নানা প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। গত ৯ এপ্রিল রবিবার সাদ্দাম মেয়েটিকে সোহাগদলের আলকিরহাট বাজারে তার ফার্নিচারের দোকানে ডেকে নিয়ে তাকে ধর্ষন করে। পরদিন সোমবার মেয়েটি ঘটনাাটি তার পরিবার ও স্থানীয়দের জানালে স্থানীয়রা সাদ্দামকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে নেছারাবাদ থানা পুলিশ সোহাগদল এলাকা থেকে সাদ্দামকে আটক করে থানায় নিয়ে আসে।

    এ ঘটনায় প্রতিবন্ধী কিশোরীর মা বাদী হয়ে নেছারাবাদ থানায় ধর্ষন মামলা দায়ের করলে পুলিশ ওই মামলায় সাদ্দামকে গ্রেফতার দেখিয়ে পিরোজপুর আদালতে প্রেরণ করেছে।

     এ ব্যাপারে এই প্রতিবেদককে নেছারাবাদ থানার ওসি মোঃ জাফর আহম্মেদ জানান, ধর্ষনের দায়ে সাদ্দামের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু শেষে মঙ্গলবার পিরোজপুর আদালতে এবং ভিকটিমকে ডাক্তারি পরিক্ষার জন্য সিভিল সার্জনের নিকট পাঠানো হয়েছে।

    ওই দিন একই সাথে পৃথক অন্য দুটি মামলায় গ্রেফতাকৃত ওয়ারেন্টভুক্ত আসামী জগন্নাথকাঠি গ্রামের শাহজাহান মিয়ার ছেলে সাইদুল ইসলাম ও অপর এক মামলার পালাতক আসামী কৌড়িখাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে রাসেল আহম্মেদকে গ্রেফতার করে আদালতে প্রেরন করেছে নেছারাবাদ থানা পুলিশ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর