শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • বেনাপোলে ভারতীয় শাড়ি, থ্রীপিচসহ দুই চোরাচালানী গ্রেফতার

    বেনাপোল প্রতিনিধি

    ১১ এপ্রিল, ২০২৩ ০৯:১৫ পূর্বাহ্ন

    বেনাপোলে ভারতীয় শাড়ি, থ্রীপিচসহ দুই চোরাচালানী গ্রেফতার

    যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় শাড়ি, থ্রীপিচ, লেহেঙ্গা, থান কাপড় ও বিভিন্ন প্রসাধনীসহ ৯ লাখ ১৪ হাজার ৪২৫ টাকা মুল্যের নিষিদ্ধ ঘোষিত চোরাই পণ্যসহ মাহবুব শেখ ও আব্দুর রহিম নামে ২ চোরাচালানীকে গ্রেফতার করেছে পোর্ট থানা পুলিশ।
    রোববার বিকেলে বেনাপোল রেলস্টেশন এলাকা থেকে তাদের মালামালসহ গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত মাহবুব শেখ বেনাপোল পোর্ট থানার ভবাড়বেড় গ্রামের তোতা মিয়া শেখের ছেলে ও আব্দুর রহিম ছোট আঁচড়া গ্রামের লাকার বাদশা ফকিরের ছেলে।

    পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুইয়া জানান, জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের নিদের্শক্রমে বেনাপোল পোর্ট থানা পুলিশ ভবেরবেড় রেল স্টেশন এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাইপথে আসা ভারতীয় শাড়ি, থ্রীপিচ, লেহেঙ্গা, থান কাপড় ও বিভিন্ন প্রসাধনীসহ দুই চোরাকারবারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১১ এপ্রিল, ২০২৩ ০৯:১৫ পূর্বাহ্ন