শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে ইফতার-দোয়া মাহফিল

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ১১ এপ্রিল, ২০২৩ ০৯:১২ পূর্বাহ্ন

    শিবগঞ্জে ইফতার-দোয়া মাহফিল

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জিকে ফাউন্ডেশন ও উপজেলা জাতীয় পার্টির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় জিকে ফাউন্ডেশন আয়োজিত এতিম, অস্বচ্ছল ও অসহায়দের সম্মানে পৌর এলাকার শিবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জিকে ফাউন্ডেশনের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।

    এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বেনজির আলী, বীরমুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা বিশিষ্ট সমাজসেবক আল মামুন, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আবদুল আওয়াল গণি জোহা, আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সামিউল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক আবদুল্লাহ হিল বাকী, শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি আলীরাজ ও সাধারণ সম্পাদক রকি ইসলাম ডলার প্রমুখ। একই সময় উপজেলা জাতীয় পার্টির আয়োজনে পৌর এলাকার একটি রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক আফজাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ন কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির আহবায়ক ডা. কামরুল হোদা নওশাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাফিজুর রহমান, সাবেক সহসভাপতি আসগর আলী ও নাচোল উপজেলা জাতীয় পার্টির সভাপতি ফজলুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন প্রমূখ। পরে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১১ এপ্রিল, ২০২৩ ০৯:১২ পূর্বাহ্ন