শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শক্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি

    পিরোজপুর প্রতিনিধি

    ১১ এপ্রিল, ২০২৩ ০৮:৪৭ পূর্বাহ্ন

    শক্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি

    শক্তি ফাউন্ডেশন, বেসরকারি জনকল্যাণমূলক উন্নয়ন প্রতিষ্ঠানের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
    সোমবার (১০ এপ্রিল) ২০২৩ সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

    এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মাধবী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সেলিম হোসেন, জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ, শক্তি ফাউন্ডেশন ডিরেক্টর শংকর কুমার সরকার, বরিশাল রিজিওন হেড এস এম শরীফুল হাসান, পিরোজপুর এরিয়া সুপারভাইজার মাসুদ রানা সহ পিরোজপুর এরিয়ার কর্মকর্তা ও কর্মচারীরা ।

    এ সময় শক্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয় প্রঙ্গণের বিভিন্ন স্থানে বনজ ও ফলজ গাছ রোপণ করা হয়।

    শক্তি ফাউন্ডেশন বর্তমানে স্বাস্থ্য সেবা ও সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন, আর্থ–সামাজিক উন্নয়ন, উদ্যোক্তা তৈরি ও প্রশিক্ষণ প্রদান করে উপযুক্ত ঋণ দানের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে।

    ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শক্তি ফাউন্ডেশন গ্রীণ ইনিশিয়েটিভ প্রকল্পের মাধ্যমে দেশের ৫৫টি জেলাতে ৩,১০০ টি বৃক্ষরোপনের পরিকল্পনা হাতে নিয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১১ এপ্রিল, ২০২৩ ০৮:৪৭ পূর্বাহ্ন