শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • সরকারের পাতানো কোনো ফাঁদে বিএনপি পা দেবে না : ফখরুল 

    নিজস্ব প্রতিবেদক

    ১০ এপ্রিল, ২০২৩ ০৩:৫৬ অপরাহ্ন

    সরকারের পাতানো কোনো ফাঁদে বিএনপি পা দেবে না : ফখরুল 

    নির্বাচন কমিশন ঘোষিত পাঁচ সিটি নির্বাচনে বিএনপি অংশ নেবে না জানিয়ে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সিটি নির্বাচনে বিএনপির অংশ নেওয়ার প্রশ্নই ওঠে না। সরকারের পাতানো কোনো ফাঁদে বিএনপি পা দেবে না।

    সোমবার (১০ এপ্রিল) রাজধানীর রামপুরায় একটি হাসপাতালে অসুস্থ বিএনপি নেতা আবুল হোসেনকে দেখতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।

    গত ৮ এপ্রিল অবস্থান কর্মসূচিতে হামলায় গুরুতর আহত হন নাটোর সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবুল হোসেন বেপারী। আহত বিএনপির এই নেতাকে দেখতে সকালে রামপুরার ওই হাসপাতালে যান মির্জা ফখরুল।

    বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ মূলত একটি সন্ত্রাসী দল। এ সরকার সম্পূর্ণভাবে সন্ত্রাসী সরকারে পরিণত হয়েছে। জনগণ আন্দোলনের মধ্য দিয়েই তার জবাব দেবে। এ সরকার নির্বাচিত সরকার নয়, জনগণের কাছে তাদের জবাবদিহি করতে হয় না। আওয়ামী লীগ ইতোমধ্যেই জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজকে যদি একটি সুষ্ঠুনিরপেক্ষ অবাধ নির্বাচন হয় সকল দলের অংশগ্রহণের মাধ্যমে তাহলে দেখবেন আওয়ামী লীগ ৩০টি আসনও পাবে না এটাই হচ্ছে বাস্তবতা। সেই কারণেই তারা সন্ত্রাসের মাধ্যমে মামলা-মোকদ্দমা কর্মসূচি গুলোকে বন্ধ করে দেওয়ার মাধ্যমে তারা আবার ক্ষমতায় ফিরে আসতে চায়।

    বিএনপি মহাসচিব বলেন, আমরা স্পষ্ট করে বলেছি তারা যদি তত্ত্বাবধায়ক সরকারের বিধান না নিয়ে আসে তাহলে এদেশে কোনো নির্বাচন হবে না।

    মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ মূলত একটি সন্ত্রাসী দল। এ সরকার সম্পূর্ণভাবে সন্ত্রাসী সরকারের পরিণত হয়েছে। জনগণ আন্দোলনের মধ্য দিয়েই তার জবাব দেবে।  

    তিনি বলেন, আমাদের আন্দোলন একটাই সেটা হচ্ছে এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে না এবং তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না। এছাড়া স্থানীয় নির্বাচন তো আমরা আরও অনেক আগেই বাদ দিয়ে দিয়েছি। 

    তিনি আরও বলেন, র্যার হচ্ছে রাষ্ট্রের একটি প্রতিষ্ঠান তারা সরকারের আজ্ঞাব। সরকার তাদের যেভাবে বলছে তারা সেভাবে করছে। র্যাবকে তারা ব্যবহার করছে। এখানে মূল দায়িত্বটা এসে পরে সরকারের। এজন্য আমরা সরকারের পদত্যাগ সহ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করছি। 

    এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও বিএনপি'র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর