শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের প্রতি আহ্বান বাণিজ্যমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদক

    ১০ এপ্রিল, ২০২৩ ০৯:০০ পূর্বাহ্ন

    বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের প্রতি আহ্বান বাণিজ্যমন্ত্রীর

    বাণিজ্যমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সী দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

    রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রোববার আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,  দেশের আর্থ-সামাজিক পরিস্থিতি যাতে আরও ভালো হয়- সেজন্য সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা ও একযোগে কাজ করতে হবে।

    বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহযোগিতায় জেলা প্রশাসন কোভিড-১৯ মহামারীতে ক্ষতিগ্রস্ত স্থানীয় ২৯ জন সাংবাদিককে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

    টিপু মুনশি রংপুরের ২৯ জন সাংবাদিকের প্রত্যেককে কোভিড-১৯ মহামারী চলাকালীন তাদের অসুবিধা কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তা হিসেবে ১০ হাজার টাকার চেক বিতরণ করেন।

     টিপু মুনশি বলেন, ‘বাংলাদেশে মূল্যস্ফীতি ৯ শতাংশ যেখানে পাকিস্তানে ৩৫ শতাংশ। জনগণের দুর্ভোগ সত্ত্বেও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের মানুষ ভালোই আছে।’

    তাই, বিএনপির উচিত বৈশ্বিক পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে বাংলাদেশের সমালোচনা করা।
    সরকার প্রতি মাসে ৭০০ থেকে ৮০০ কোটি টাকা ভর্তুকি দিয়ে দরিদ্রদের কাছে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিক্রি করছে। এখন পবিত্র রমজান মাসে মানুষের মধ্যে আর হাহাকার নেই।

    মন্ত্রী আরো বলেন, ‘বিশ্বব্যাপী পরিস্থিতির উন্নতি হলে দেশের মানুষ আরও স্বাচ্ছন্দ্য বোধ করবে। তাই আমাদের ধৈর্য ধরতে হবে।’
    রংপুরের জেলা প্রশাসক ডা. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সাধারণ) মো. আবু জাফর, জেলা পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী, প্রেসক্লাব রংপুরের সভাপতি মাহাবুব রহমান হাবু প্রমুখ উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১০ এপ্রিল, ২০২৩ ০৯:০০ পূর্বাহ্ন