শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরের কাউখালী ঘুরে গেল ‘গঙ্গা বিলাস’

    পিরোজপুর প্রতিনিধি

    ৯ এপ্রিল, ২০২৩ ১১:৩৮ অপরাহ্ন

    পিরোজপুরের কাউখালী ঘুরে গেল ‘গঙ্গা বিলাস’

    পিরোজপুরের কাউখালী উপজেলা ঘুরে গেল ভারত থেকে আসা বিলাসবহুল প্রমোদতরি ‘গঙ্গা বিলাস’। শনিবার (৮ এপ্রিল) ২০২৩ দুপুর ১২টার দিকে কাউখালী থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায় জাহাজটি। এর আগে, ৭ এপ্রিল সন্ধ্যায় কাউখালী স্টিমার ঘাটে নোঙর করে জাহাজটি।

    গত ১ এপ্রিল কলকাতা থেকে নরওয়ের ১৯ জন, ব্রিটিশ ১ জন ও কানাডার ২ জন পর্যটক নিয়ে যাত্রা শুরু করে এই ‘গঙ্গা বিলাস’। পরবর্তীতে ৪ এপ্রিল খুলনার কয়রার আংটিহারা বন্দর হয়ে মোংলা বন্দরে প্রবেশ করে জাহাজটি।

    এরপর পূর্ব সুন্দরবনের করমজল ও বন্য প্রাণী প্রজনন কেন্দ্র ভ্রমণ শেষে বিকেলে কাউখালীর উদ্দেশ্যে ছেড়ে আসে প্রমোদতরি ‘গঙ্গা বিলাস’। কাউখালীতে সন্ধ্যা নদীর পার্শ্ববর্তী সানাকুর পাল পাড়ায় মৃৎ শিল্পীদের গ্রাম, শ্রী গুরু কেন্দ্রীয় আশ্রম, স্থানীয় বাজার ও হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন মন্দির পরিদর্শন শেষে আজ শনিবার দুপুরে বরিশালের উদ্দেশ্যে কাউখালী ছেড়ে যায় পাঁচ তারকা মানের এই প্রমোদতরি।

    ৬২ মিটার দৈর্ঘ্যে ও ১২ মিটার প্রস্থের প্রমোদতরি গঙ্গা বিলাস। তিনটি ডেকসহ পাঁচ তারকা মানের জাহাজটিতে ২৮টি বিলাসবহুল কামরার পাশাপাশি রয়েছে আধুনিক রেস্তোরাঁ, পানশালা, স্পা সেন্টারসহ নানা সুযাগ-সুবিধা রয়েছে।

    কাউখালী উপজেলার ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন দৈনিক জাগো কন্ঠ কে বলেন, তারা শান্তিপূর্ণভাবেই কাউখালী উপজেলায় ভ্রমণ শেষ করেছেন। বিভিন্ন মন্দির-আশ্রম ও বাজারসহ নানা স্থাপনা ঘুরে দেখেছেন তারা। এ সময় উপজেলা প্রশাসন ও পুলিশ তাদের সর্বোচ্চ সহযোগিতা করেছে।

    উল্লেখ আগামী ১১ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁ ঘুরে ১২ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজ দেশ ফিরে যাবেন এই পর্যটকরা। এরপর জাহাজ টি চলে যাবে ভারতে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর