শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • শার্শা সীমান্তে এক কেজি সোনার বারসহ পাচারকারী আটক

    বেনাপোল প্রতিনিধি

    ৮ এপ্রিল, ২০২৩ ০৮:৫৩ অপরাহ্ন

    শার্শা সীমান্তে এক কেজি সোনার বারসহ পাচারকারী আটক

    যশোরের শার্শার পাঁচভুলোট সীমান্ত থেকে এক কেজি ওজনের দুটি বড় সোনার বারসহ সাইদুর রহমান (২৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

    শনিবার দুপুরে এ চালানটি আটক করা হয়। আটক সাইদুর রহমান শার্শা উপজেলার অগ্রভুলোট গ্রামের আব্দুল হালিম এর ছেলে।
    খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান পিএসসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পাঁচভুলোট সীমান্ত দিয়ে একটি সোনার চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন সংবাদে বিজিবির একটি টহলদল সীমান্তে অবস্থান নেয়। কিছু সময় পর টহল দল রাস্তা দিয়ে একটি ইজিবাইক আসতে দেখে এবং টহল দলের নিকটবর্তী আসলে ইজিবাইকটি থামতে বললে ইজিবাইকের ভিতর থেকে এক ব্যক্তি দ্রুতগতিতে পালিয়ে যাবার চেষ্টা করলে বিজিবি‘র টহল দল তাকে ধরার জন্য পিছনে ধাওয়া করে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে এক কেজি ওজনের বড় দুই পিস সোনার বার উদ্ধার করা হয়। সোনার বারগুলো আসামীর প্যান্টের পকেটের মধ্যে অভিনব কায়দায় লুকায়িত ছিল। আটককৃত সোনার মূল্য ৮৫ লাখ টাকা ।

    উল্লেখ্য, গত ২০২২ সাল হতে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে ৩২ জন আসামীসহ মোট ৯৭ কেজি ১৪ গ্রাম সোনা আটক করা হয়েছে। যার মূল্য ৭৬ কোটি ৯৬ লাখ ১৯ হাজার ৯৪৫ টাকা বলে বিজিবি‘র ওই কর্মকর্তা জানান।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৮ এপ্রিল, ২০২৩ ০৮:৫৩ অপরাহ্ন