শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পদ্মা রেল সেতুর পরীক্ষামূলক চাইনিজ কোচ যুক্ত হচ্ছে বেনাপোল এক্সপ্রেসে

    বেনাপোল প্রতিনিধি

    ৮ এপ্রিল, ২০২৩ ০৮:৪৬ অপরাহ্ন

    পদ্মা রেল সেতুর পরীক্ষামূলক চাইনিজ কোচ যুক্ত হচ্ছে বেনাপোল এক্সপ্রেসে

    পদ্মা সেতুতে পরীক্ষামূলক যাত্রায় ব্যবহৃত চাইনিজ কোচ যুক্ত হচ্ছে বেনাপোল এক্সপ্রেসে। সদ্য আমদানি করা অত্যাধুনিক সুবিধা সম্বলিত ১২টি বগি নিয়ে ১৮ এপ্রিল থেকে বেনাপোল-ঢাকা রুটে চলাচল করবে বেনাপোল এক্সপ্রেস। ভারতগামী পাসপোর্ট যাত্রীসহ এই অঞ্চলের যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে ঈদ উপহার হিসেবে এই বগি সংযুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

    এর আগে উন্নত সুযোগ-সুবিধা সম্বলিত কোচ তুলে নিয়ে বেনাপোল এক্সপ্রেসে পুরোনো বগি সংযুক্ত করায় যশোরবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। ওই ঘটনায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও দেওয়া হয়।

    রেলওয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতগামী যাত্রীসহ এই অঞ্চলের যাত্রীদের সুবিধার কথা চিন্ত করে ২০১৯ সালের ১৭ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাপোল-ঢাকা রুটে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন। ইন্দোনেশিয়া থেকে আমদানি করা উন্নত সুযোগ-সুবিধা সম্বলিত নতুন রেল কোচ দিয়ে এই সেবা চালু ছিল। কিন্তু এরপর করোনাকালে ট্রেনটি বন্ধ হয়ে যায়। দেড় বছর পর ২০২১ সালের ২ ডিসেম্বর ট্রেনটি চালু হলেও বদলে যায় উন্নত সুযোগ-সুবিধা সম্বলিত কোচ। তার বদলে পুরোনো বগি দিয়ে বেনাপোল এক্সপ্রেস চালানো হয়। ছিল না কোন শিতাতাপ নিয়ন্ত্রণ আসন। বিষয়টি নিয়ে যশোরবাসী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।

    আরও জানা যায়, অবশেষে প্রায় দেড় বছর পর আবারও উন্নত সুযোগ-সুবিধা সম্বলিত কোচে ফিরে যাচ্ছে বেনাপোল এক্সপ্রেস। গত ৬ এপ্রিল বাংলাদেশ রেলওয়ে, রাজশাহীর জেনারেল ম্যানেজারের (পশ্চিম) পক্ষে সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আব্দুল আওয়াল সই করা এক পত্রে জানানো হয়েছে, সদ্য আমদানি করা চাইনিজ কোচ দ্বারা ৭৯৫/৭৯৬ নম্বর আন্ত:নগর বেনাপোল এক্সপ্রেস এবং ৭৬৬/৭৬৫ নম্বর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের রেক প্রতিস্থাপনের অনুমোদন করা হয়েছে। বেনাপোল থেকে ১৮ এপ্রিল এবং চিলাহাটি থেকে ১৭ এপ্রিল যাত্রা করা ট্রেন চলাচলের মাধ্যমে তা কার্যকর হবে।

    সূত্র আরও জানায়, বেনাপোল এক্সপ্রেস বর্তমানে ১০টি পুরোনো বগি নিয়ে যাতায়াত করছে। সেগুলো বদলে এখন ১২টি নতুন কোচ সংযুক্ত হচ্ছে। এতে দুটি এসি চেয়ারকোচ, একটি এসি কেবিন কোচসহ নামাজের ঘর, খাবারের বগি থাকবে। ফলে ৮৮৪ আসনের ট্রেনটিতে যাতায়াত অনেক আরামদায়ক হবে।

    বেনাপোল রেলওয়ের স্টেশনমাস্টার সাইদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঈদ উপহার হিসেবে বেনাপোল এক্সপ্রেসে সদ্য আমদানি করা চাইনিজ কোচ যুক্ত হচ্ছে। পদ্মা সেতুতে পরীক্ষামূলক যাত্রায় এই কোচগুলো ব্যবহার করা হয়েছে।

    তিনি আরও বলেন, উন্নতমানের কোচ সংযুক্ত করার ফলে ভারতে যাতায়াতকারী পাসপোর্ট যাত্রীসহ এই অঞ্চলের যাত্রীদের এই ট্রেনে ভ্রমণ আরামদায়ক হবে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর