শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে অবৈধভাবে বালু তোলায় একজনের কারাদণ্ড

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ৮ এপ্রিল, ২০২৩ ১০:৩৩ পূর্বাহ্ন

    শিবগঞ্জে অবৈধভাবে বালু তোলায় একজনের কারাদণ্ড

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় সেলিম রেজা (২৯) নামে একজনকে দশদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি সদর উপজেলার কালিনগর মিরের চর এলাকার নজরুল ইসলামের ছেলে।

    শুক্রবার সকালে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের পদ্মা নদীর ৫ ও ৬ নম্বর ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন।

    তিনি জানান, পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী- এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আটক করা হয় সেলিম রেজাকে। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দশদিনের কারাদণ্ডাদেশ দেয়া হয়।
     
    তিনি আরও জানান, শিবগঞ্জ থানা পুলিশ ও গোদাগাড়ী ইউনিটের নৌ-পুলিশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করে। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৮ এপ্রিল, ২০২৩ ১০:৩৩ পূর্বাহ্ন