শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ স্বরূপকাঠি কমিটির পরিচিতি সভা

    পিরোজপুর প্রতিনিধি

    ৮ এপ্রিল, ২০২৩ ০৯:৪৬ পূর্বাহ্ন

    হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ স্বরূপকাঠি কমিটির পরিচিতি সভা

    ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই ও ধর্ম যার যার, রাষ্ট্র সবার- এই প্রতিবাদ বিষয়কে সামনে রেখে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এর স্বরূপকাঠি উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (৭ মার্চ ) দুপুরে স্বরূপকাঠি কেন্দ্রীয় মন্দিরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এর স্বরূপকাঠি উপজেলা শাখার সকল সদস্যবৃন্দ এবং পিরোজপুর জেলা শাখার নীতি নির্ধারকদের উপস্থিতিতে এই পরিচিতি সভার কার্যক্রম শুরু হয়।

    বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ স্বরূপকাঠি উপজেলা শাখার সভাপতি শ্রী শিশির কর্মকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্রী রত্নেশ্বর কর্মকার রতন এর সঞ্চালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি শ্রী বাবুল হালদার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এডভোকেট শ্রী দিলীপ কুমার মাঝি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সহ-সভাপতি শ্রী সুভাষ সরকার, সহ-সভাপতি অ্যাডভোকেট শ্রী রাজশেখর দাস, সাবেক সাংগঠনিক সম্পাদক শ্রী চন্দ্রশেখর হালদার, সাধারণ সম্পাদক পিরোজপুর পৌর শাখা শ্রী দীপঙ্কর মাতা মিন্টু, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শ্রীমতি অপর্ণা হালদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

    উল্লেখ্য, গত ৫-১১-২০২২ ইং তারিখে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ স্বরূপকাঠি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়। বাবু শিশির কর্মকার সভাপতি এবং বাবু রত্নেশ্বর কর্মকার রতন প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়। পরবর্তীতে উপজেলা মিটিংয়ে কণ্ঠভোটের মাধ্যমে মোট ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ হয়।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৮ এপ্রিল, ২০২৩ ০৯:৪৬ পূর্বাহ্ন