শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

    পিরোজপুর প্রতিনিধি

    ৬ এপ্রিল, ২০২৩ ১০:৫৪ অপরাহ্ন

    পিরোজপুরে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

    পিরোজপুরে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহেদুর রহমান।

    এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আমীনুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী প্রমুখ।

    এসময় পিরোজপুরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সরকারী ও বেসরকারী দপ্তরের প্রধানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    সভায় জেলায় বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও জেলা শিল্পকলা ও শিশু একাডেমি বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করবে এবং জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হবে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর