পিরোজপুরের স্বরুপকাঠী উপজেলার সুটিয়াকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়োগ পরীক্ষায় নিজের পছন্দের লোককে নিয়োগ দিতে না পারায় নিয়োগ প্রক্রিয়া স্থগিত করেছে ম্যানেজিং কমিটির সভাপতি।
ভুক্তভোগী নিয়োগ পরীক্ষার্থী মোঃ ইমরুল কায়েস বলেন, পিরোজপুরে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক একজন যোগ্য প্রার্থী হিসাবে আবেদন করলে আমার বরাবর ইন্টারভিউ কার্ড ইস্যু করা হয়, সেইমতে বিগত ২০-০৩-২০২৩ ইং তারিখ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং আমি উক্ত পরীক্ষায় অংশ গ্রহণ করি । যথাযথ নিয়ম অনুসরণ করে অনুষ্ঠিত পরীক্ষায় আমি ১ ম স্থান অর্জন করি । মোট নাম্বার ৬০ এর মধ্যে আমার প্রাপ্ত নাম্বার ৪৬.৬০ এবং ২ য় স্থান অর্জনকারী প্রার্থীর নাম্বার ৪২.৭০ এবং নিয়োগবোর্ড আমাকে উক্ত পদে নিয়োগ প্রদানের জন্য । সকল প্রক্রিয়া নিয়ম অনুযায়ী যথাযথভাবে সম্পন্ন হলেও উল্লেখিত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মহোদয় উক্ত পরীক্ষায় ২ য় স্থান অর্জনকারীকে নিয়োগের পায়তারা এবং আমার নিকট থেকে অবৈধভাবে লাভবান হওয়ার প্রস্তাব দিলেও আমি রাজি না হওয়ায় উক্ত ফলাফলে স্বাক্ষর করা থেকে বিরত থাকেন।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, বিষয়টা আমি কিছুটা জানি ঐ ছেলে ইমরূল কায়েস প্রথম হয়েছে ডিজির প্রতিনিধি তাতে স্বাক্ষর করেছে, এর পরে কি হয়েছে সেটা সভাপতি ভালো বলতে পারবে। স্কুল কমিটির সভাপতি দৈনিক জাগো কন্ঠ প্রতিবেদককে বলেন, প্রশ্নপত্র ফাঁস হয়েছে তাই ম্যানেজিং কমিটি নিয়োগ সংক্রান্ত পুরো কার্যক্রম স্থগিত করে দিয়েছে।
কিন্তু প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে তিনি সঠিক কোন প্রমাণ দেখাতে পারেননি।