শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে অগ্নিকান্ডে ২টি বাড়ি ভষ্মিভূত

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ৫ এপ্রিল, ২০২৩ ০৯:২০ পূর্বাহ্ন

    শিবগঞ্জে অগ্নিকান্ডে ২টি বাড়ি ভষ্মিভূত

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অগ্নিকান্ডে দু’টি পরিবারের পাঁচটি শয়ন ঘর, দু’টি রান্না ঘর ও তিনটি গোয়াল ঘরসহ চারটি ছাগল ভষ্মিভূত হয়েছে। সোমবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার দূর্লভপুর ইউনিয়নের আট রশিয়া গ্রামে এ অগ্নিকান্ড ঘটে।

    স্থানীয়রা জানায়, রাতে পৌনে ১২টার দিকে আট রশিয়া গ্রামের আফসার আলীর ছেলে নাসিম ও শামীমের বসতবাড়িতে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। দ্রæত আগুন ছড়িয়ে পড়লে বাড়ির পাঁচটি ঘর, দুটি রান্না ঘর ও তিনটি গোয়াল ঘর, চারটি ছাগলসহ বিভিন্ন আসবাবপত্র ভষ্মিভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবারের সূত্রমতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬ লক্ষাধিক টাকা বলে জানা গেছে।

    শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার কাদেরী কিবরিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রæত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে ১০ লাখ টাকার মালামাল।

    মঙ্গলবার দুপুরে ক্ষতিগ্রস্থ দুই পরিবারের মাঝে চাল ১৫ কেজি, ডাল ১ কেজি, আলু ৩ কেজি, তেল ১ কেজি, চিড়া ১ কেজি, লবন ১ কেজি, আটা ২ কেজি, চিনি ১ কেজি, মুড়ি ১ কেজি, ছোলা ১ কেজি ও ১ কেজি পেঁয়াজ প্রদান করে উপজেলা প্রশাসন।
    এছাড়া দুই পরিবারের মাঝে চাল, ডাল, তেল ও আলুসহ নগদ ২০ হাজার টাকা প্রদান করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় তিনি বলেন, শিগগির ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক প্রদান করা হবে।

    এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, দূর্লভপুর ইউপি চেয়ারম্যান গোলাম আজম, সাবেক চেয়ারম্যান আবদুর রাজিব রাজুসহ অন্যরা।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৫ এপ্রিল, ২০২৩ ০৯:২০ পূর্বাহ্ন