শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আমদানিকৃত ৬৬৭ বস্তা ছোলা উদ্ধার: গ্রেফতার-২

    বেনাপোল প্রতিনিধি

    ৫ এপ্রিল, ২০২৩ ০৯:১১ পূর্বাহ্ন

    আমদানিকৃত ৬৬৭ বস্তা ছোলা উদ্ধার: গ্রেফতার-২

    ভারত থেকে আমদানিকৃত একটি প্রতিষ্ঠানের ৬৬৭ বস্তা ছোলা চুয়াডাঙ্গা জেলা থেকে উদ্ধার করেছে যশোরের জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় ট্রাক চালক ও ট্রাক মালিককে গ্রেফতার করা হয়েছে।

    সোমবার (৩ এপ্রিল) রাতে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তারা দু‘জন মিলে আমদানিকৃত ছোলা আত্মসাৎ করে অন্যত্র বিক্রি করে দেয়।

    গ্রেফতারকৃতরা হলো, ট্রাক চালক যশোর কোতয়ালি থানার বসুন্দিয়া গ্রামের মৃত আবু বকর সিদ্দিকের ছেলে ট্রাক চালক হাসান আল মামুন রাজন (৩০) ও চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার মৃত মোদাচ্ছের রহমানের ছেলে ট্রাক মালিক খাসিয়ার রহমান মিঠু (৪০)।

    ডিবি‘র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপণ কুমার সরকার জানান, বেনাপোল স্থল বন্দর এলাকার আব্দুল মান্নানের ‘আছিয়া ট্রান্সপোর্ট’ নামে একটি প্রতিষ্ঠান আছে। চট্রগ্রামের কোতয়ালির চাকতাই এলাকার আমদানিকারক মেসার্স সৈকত ট্রেডার্স বেনাপোল দিয়ে ভারত হতে বিভিন্ন মালামাল বাংলাদেশে আমদানি করেন। ‘আছিয়া ট্রান্সপোর্ট’ ওই প্রতিষ্ঠানের মালামাল দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে। গত ২৮ মার্চ ভারত থেকে আমদানিকৃত ছোলার মধ্যে হতে ৬৬৭ বস্তা ছোলা (২০ টন, যার বাজার মূল্য ১৬ লাখ টাকা) ট্রাক চালক হাসান আল মামুন রাজন এর ট্রাকে রাজবাড়ির সাগর ট্রেডার্স এর ঠিকানায় পাঠানোর জন্যে লোড করে পাঠায়। কিন্তু ৫ দিনেও ছোলা রাজবাড়িতে না পৌছানোর কারণে গত ২ এপ্রিল আছিয়া ট্রান্সপোর্ট এর মালিক আব্দুল মান্নান বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করেন।

    মামলাটি ডিবি হাতে নিয়ে তদন্ত শুরু করেন। একদিনের মধ্যে জেলা গোয়েন্দা শাখার এসআই নূর ইসলাম, এসআই শফি আহমেদ রিয়েল, এসআই শামীম হোসেনের সমন্বয়ে একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীদের অবস্থান সনাক্ত করেন। ৩ এপ্রিল রাতে চুয়াডাঙ্গার জীবননগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ আত্মসাৎকৃত ৬৬৭ বস্তা ছোলা উদ্ধার করেন। গ্রেফতারকৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৫ এপ্রিল, ২০২৩ ০৯:১১ পূর্বাহ্ন