শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নিহত বেড়ে ৩, আহত ১০

    নারায়ণগঞ্জে ট্রেন-বাস সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ ডিসেম্বর, ২০২১ ০৭:২৭ পূর্বাহ্ন

    নারায়ণগঞ্জে ট্রেন-বাস সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি
    ট্রেন-বাস সংঘর্ষ

    নারায়ণগঞ্জে ট্রেন ও বাসের ভয়াবহ দুর্ঘটনা তদন্তে একটি কমিটি গঠন হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। এছাড়া নিহতের পরিবারেকে ২৫ হাজার ও আহতদের চিকিৎসার জন্য ১০ টাকা করে অনুদান দেওয়া হবে বলেও তিনি জানান।

    রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন এক নম্বর রেলগেট এলাকায় বাস ও ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত ও আরো ১০ জন আহত হয়। ঘটনাস্থল থেকে একটি বিচ্ছিন্ন হয়ে যাওয়া পা উদ্ধার করা হয়।

    গুরুতর আহত চার জনকে আশঙ্কাজনক অবস্তায় ঢাকায় পাঠানো হয়। এদের মধ্যে মাথায় আঘাত পাওয়া তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পা-হাতে মারাত্মক আঘাত পাওয়া একজনকে মিডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো তিনজন হলেন- অজ্ঞাত পা কাটা ছেলে (১০) ও অজ্ঞাত মাথায় আঘাত পাওয়া ব্যক্তি (৩৫)। মাথায় আঘাত পাওয়া নুরু মিয়া (২৫), মিডফোর্ডে পাঠানো একজন হলেন- মিজান মিয়া (৬৫)। নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসাপ্রাপ্তরা হলেন- কাদের (৩৮), আমেনা (৪০), মনির (২৬) ও শাকিলসহ ৬ জন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

    জানা গেছে, যানজটের কারণে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন ১ নম্বর রেলগেট এলাকায় রেললাইনের ওপরে আনন্দ পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকার কমলাপুর থেকে নারায়ণগঞ্জ রেলস্টেশন গামী ট্রেনটি ওই বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় একটি অটোরিকশাও দুমরে মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন কমপক্ষে ১০ জন।
    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় একজন শিশু মারা যায়।

    নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, ঢাকা থেকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেল স্টেশনে ঢুকছিল ট্রেনটি। ওই সময়ে ১নম্বর রেলগেট এলাকাতে কালীরবাজার থেকে আসা আনন্দ পরিবহনের একটি বাস সামনে পড়ে যায়। তখন ট্রেনটি সজোরে ধাক্কা দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস দুজন পুরুষের মরদেহ উদ্ধার করে। তবে তারা বাসের যাত্রী না ট্রেনের সেটা নিশ্চিত হওয়া যায়নি।

     

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর