শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুর জেলা প্রশাসনের বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন

    পিরোজপুর প্রতিনিধি

    ৩ এপ্রিল, ২০২৩ ১২:০৭ অপরাহ্ন

    পিরোজপুর জেলা প্রশাসনের বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন

    "রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্বগঠন" প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরে ১৬ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস - ২০২৩ উদযাপন করেছে জেলা প্রশাসন। এ উপলক্ষে রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় এক আলোচনা সভা ও সভা পরবর্তী হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

    আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন।

    এ সময় বক্তারা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বাণীতে জানিয়েছেন, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু-কিশোরদের সম্ভাবনাগুলোকে চিহ্নিত করে সঠিক পরিচর্যা, শিক্ষা, প্রশিক্ষণ ও স্নেহ-ভালোবাসা দিয়ে মানবিক পরিবেশে গড়ে তোলা হলে তারাও পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে উঠবে।

    আলোচনা সভা শেষে পাঁচজন প্রতিবন্ধীকে পাঁচটি হুইল চেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর