শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নাজিরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ

    পিরোজপুর প্রতিনিধি

    ৩ এপ্রিল, ২০২৩ ১২:০৫ অপরাহ্ন

    নাজিরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ

    পিরোজপুরের নাজিরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ করেছেন উপজেলা কৃষি অফিস। উক্ত অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ,ম রেজাউল করিম এমপি বলেছেন, বাংলাদেশের কৃষকদের ভাগ্যের উন্নয়নে প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। কেননা, তিনি জানেন এদেশের কৃষক বাঁচলে দেশ বাঁচবে। দেশের কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে।

    রোববার (২ এপ্রিল ২০২৩)  সকালে পিরোজপুরের নাজিরপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    মন্ত্রী বলেন, কৃষকদের মাঝে আওয়ামী লীগ সরকার বিনামূল্যে সার, বীজসহ কিটনাশক দিচ্ছেন। কিন্তু গত বিএনপি জোট সরকারের সময় সারের দাবী করতে গিয়ে কৃষককে গুলি খেয়ে মরতে হয়েছে। সেই বিএনপি-জামায়াত জোট আবারও পিছনের দরজা দিয়ে দেশের শাসন ক্ষমতায় আসতে চায়। কিন্তু তাদের সে স্বপ্ন পুরন হবে না। বিএনপি ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন বাঁধাগ্রস্থ হয়।

    শ ম রেজাউল করিম বলেন, উন্নয়নে আওয়ামী লীগের কোন বিকল্প নাই। আর এ জন্য আবারও আগামী নির্বাচনে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে নৌকা মার্কায় ভোট দিতে হবে।

    নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জীব দাশের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেছা এশার সঞ্চালনায় উপজেলা কৃষি প্রশিক্ষন মিলনায়তনে অনুষ্ঠিত ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে উফশী আউশ প্রনোদনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ, সেখমটিয়া ইউপি চেয়ারম্যান মো. আতিয়ার রহমান চৌধুরী নান্নু প্রমুখ।
    অনুষ্ঠানে উপজেলা ৬টি ইউনিয়নের এক হাজার ৮শ’ কৃষককে প্রত্যেককে ৫ কেজি উফশী অউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর