শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • বেনাপোল বন্দর দিয়ে ভারতে রপ্তানি বন্ধ, পণ্যবাহী ট্রাকের সারি

    বেনাপোল প্রতিনিধি

    ৩ এপ্রিল, ২০২৩ ১২:০১ অপরাহ্ন

    বেনাপোল বন্দর দিয়ে ভারতে রপ্তানি বন্ধ, পণ্যবাহী ট্রাকের সারি

    বাংলাদেশি রপ্তানি পণ্যবাহী মাছের ট্রাকে স্বর্ণ পাচারের ঘটনায় ভারতীয় সিঅ্যান্ডএফ স্টাফ সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ও ভারতের পেট্রাপোল বন্দরে আধুনিক স্ক্যানার স্থাপনের দাবিতে ভারতের বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের ডাকে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে শনিবার সকাল থেকে বন্ধ রয়েছে রপ্তানি বাণিজ্য। ফলে বেনাপোল বন্দর এলাকায় আটকা পড়েছে হাজারও পণ্যবাহি ট্রাক।

    তবে ভারত থেকে পণ্য আমদানি রয়েছে স্বাভাবিক। রপ্তানি বন্ধের ফলে বন্দর এলাকাসহ আশেপাশের দুই কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যান ও পণ্যজটের সৃষ্টি হয়েছে। দুর্ভোগ বাড়ছে শ্রমিকদের। বাড়ছে ডেমারেজ। পণ্য আমদানিতেও প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।

    বেনাপোল সিএন্ডএফ ষ্টাফ এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান জানান, গত ১৮ মার্চ সাতক্ষীরার মোস্তফা অরগানিক নামক একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান ৩ টন তেলাপিয়া মাছ বাংলাদেশ থেকে ভারতে রফতানি করে। গোপন সংবাদের ভিত্তিতে পণ্যবাহি ওই ট্রাক থেকে ৪০টি স্বর্ণের বার জব্দ করে ভারতীয় বিএসএফ। এ ঘটনায় বাংলাদেশি ট্রাক চালক সু-শঙ্কর দাস ও ভারতীয় সিঅ্যান্ডএফ স্টাফ লাল্টুর বিরুদ্ধে মামলা দেয় বিএসএফ। তাদের গ্রেফতার করে পেট্রাপোল থানা পুলিশ। মিথ্যা মামলা থেকে মুক্তিসহ পেট্রাপোল বন্দরের প্রবেশমুখে ২টি স্ক্যানার মেশিন স্থাপনের দাবিতে কর্মবিরতির ডাক দেন ভারতীয় বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন। এতে বন্ধ হয়ে যায় দুই দেশের মধ্যে রপ্তানি বাণিজ্য। তবে আমদানি প্রক্রিয়া রয়েছে স্বাভাবিক। বেনাপোল বন্দর ও কাষ্টমেসে কাজ চলছে স্বাভাবিক ভাবে।

    বেনাপোল বন্দর পরিচালক আব্দুল জলিল জানান, ভারতে শ্রমিকদের কর্মবিরতিতে রফতানি বন্ধ রয়েছে। তবে আমদানি প্রক্রিয়া রয়েছে স্বাভাবিক। বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষের বিষয় বলে জানান বন্দর ও কাষ্টমস সংশ্লিষ্টরা।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৩ এপ্রিল, ২০২৩ ১২:০১ অপরাহ্ন