শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে ছাত্রলীগ কর্মী সাকিব হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

    পিরোজপুর প্রতিনিধি

    ২ এপ্রিল, ২০২৩ ১১:০২ অপরাহ্ন

    পিরোজপুরে ছাত্রলীগ কর্মী সাকিব হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

    পিরোজপুরের কদমতলায় ছাত্রলীগ কর্মী সাকিব হাওলাদার হত্যার আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার (২ এপ্রিল ২০২৩) সকালে শহরের টাউন ক্লাব সড়কে কদমতলা এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিহত ছাত্রলীগ কর্মী সাকিব হাওলাদার (১৭) পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের মোঃ আলতাফ হোসেন হাওলাদারের পুত্র।

    মানববন্ধনে বক্তব্য রাখেন কদমতলা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হানিফ খান, নিহত সাকিবে মা দেলোয়ার বেগম, নিহত সাকিবে ভাই আতিকুর রহমান সজল সহ এলাকাবাসী।

    এ সময় বক্তারা বলেন, সাকিব হত্যার আসামীরা বিভিন্ন ভাবে সাকিবের পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে। ছাত্রলীগের এক তরুন কর্মীকে হত্যা করেও এলাকায় তারা তাদের প্রভাব বিস্তার করছে। তাই এ হত্যা মামলার আসামী সায়েদ, শাহিদ, আনিস, বেল্লাল, হাফিজ ও দুলালের ফাঁসির দাবী করেন। যাতে করে এ হত্যাকান্ডের সঠিক বিচার হয়।

    উল্লেখ্য, ২০১৭ সালের ০৭ মে স্থানীয় ছাত্রলীগের নতুন কমিটি করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত হয় ছাত্রলীগ কর্মী সাবিক হাওলাদার।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর