শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-নেদারল্যান্ড আলোচনা

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২ এপ্রিল, ২০২৩ ০৯:৪৪ পূর্বাহ্ন

    অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-নেদারল্যান্ড আলোচনা

    বাংলাদেশ ও নেদারল্যান্ডের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আলোচনা হয়েছে। ডাচ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও নিরাপত্তা উপদেষ্টা রাষ্ট্রদূত জফরি ভ্যান লিউওয়েনের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম. তোফাজ্জেল হোসেনের  সাক্ষাতকালে এই অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

    শুক্রবার এই বৈঠককালে লিউওয়েন পানি খাত ছাড়াও বাংলাদেশের সঙ্গে ডাচ সরকারের গভীর সহযোগিতার অভিপ্রায় ব্যক্ত করেন। নেদারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানা গেছে। নেদারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত এম. রিয়াজ হামিদুল্লাহ এ সময় উপস্থিত ছিলেন।

    বৈঠককালে মুখ্য সচিব বাংলাদেশে  নারীর অগ্রযাত্রা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম জোরদারের অঙ্গীকার এগিয়ে নেয়াসহ বহুত্ববাদী ও উদারনৈতিক সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশের অভিযাত্রার কথা গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।
    তিনি রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবর্তন এবং মিয়ারমার ইস্যুর রাজনৈতিক সমাধানেও ডাচ সরকারের সহযোগিতা কামনা করেন।

    লিউওয়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অব্যাহত উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন এবং  নেদারল্যান্ড সফরে ডাচ প্রধানমন্ত্রীর আমন্ত্রনের কথা পূর্ণব্যক্ত করেন।

    মুখ্য সচিব নেদারল্যান্ডের সঙ্গে একটি সরকারি-বেসরকারি সংলাপ মেকানিজম গড়ে তোলার যে প্রস্তাব করেছেন, ডাচ পক্ষ তাকে স্বাগত জানিয়েছেন।

     বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, সাবেক এমসিসিআই সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির এবং সেক্রেটারি জেনারেল ফারুক আহমেদের সমন্বয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মুখ্য সচিব।

     প্রতিনিধি দলটি ডাচ পররাষ্ট্র মন্ত্রনালয়ে দিনব্যাপী একাধিক বৈঠক করেন, সেখানে বিভিন্ন বিষয়ে দুটি পার্শ্ববৈঠকও মিলিত হন।
    মুখ্য সচিব শীর্ষস্থানীয় ডাচ অর্থনৈতিক প্রতিষ্ঠাসমূহের প্রতিনিধি এবং এডোভেন ভিত্তিক ব্রেইনপোর্ট প্রতিনিধিদের সাথেও বৈঠক করেন।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২ এপ্রিল, ২০২৩ ০৯:৪৪ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২ এপ্রিল, ২০২৩ ০৯:৪৪ পূর্বাহ্ন