শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • 'বঙ্গবন্ধু' হয়ে ওঠার পেছনে রয়েছে বঙ্গমাতার গুরুত্বপূর্ণ অবদান

    নিজস্ব প্রতিবেদক

    ২৬ ডিসেম্বর, ২০২১ ১০:১৯ অপরাহ্ন

    'বঙ্গবন্ধু' হয়ে ওঠার পেছনে রয়েছে বঙ্গমাতার গুরুত্বপূর্ণ অবদান
    সংস্কৃতি প্রতিমন্ত্রী

    সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, বাঙালি জাতির ইতিহাসে বেগম ফজিলাতুন্নেছা মুজিব কেবল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী নন, বাঙালির মুক্তিসংগ্রামের অন্যতম এক নেপথ্য অনুপ্রেরণাদাত্রী। বাঙালি জাতির সুদীর্ঘ স্বাধিকার আন্দোলনের প্রতিটি পদক্ষেপে তিনি বঙ্গবন্ধুকে সক্রিয় সহযোগিতা করেছেন। বঙ্গবন্ধুর দৃঢ় চেতনাকে আরো শাণিত করেছেন এ মহীয়সী নারী। মোদ্দাকথা, বঙ্গবন্ধুর 'বঙ্গবন্ধু' হয়ে ওঠার পেছনে রয়েছে বঙ্গমাতা'র গুরুত্বপূর্ণ অবদান।

    প্রতিমন্ত্রী আজ রোববার বিকালে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত সারাদেশের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে 'জাতীয় পর্যায়ে প্রবন্ধ প্রতিযোগিতা-২০২১' এর পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

    প্রধান অতিথি বলেন, বঙ্গমাতা রাজনীতির নানা দুঃসময়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বঙ্গবন্ধুকে দিয়েছিলেন গঠনমূলক পরামর্শ। তাঁর বলিষ্ঠ ও সময়োপযোগী পরামর্শসমূহ জাতির জীবনে সুফল বয়ে এনেছে, যা জাতীয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যেকোন প্রতিযোগিতায় অংশগ্রহণই মুখ্য বিষয় উল্লেখ করে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, পুরস্কার হলো স্বীকৃতি আর অংশগ্রহণ হলো মহাস্বীকৃতি। এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে মাধ্যমে নতুন প্রজন্ম জাতির সঠিক ইতিহাস জানতে পারঠে মর্মে তিনি এসময় উল্লেখ করেন।

    বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মো. আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

    শুভেচ্ছা বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও প্রতিযোগিতার বিচারক প্যানেলের সদস্য ড. বিশ্বজিৎ ঘোষ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপপরিচালক (গবেষণা ও প্রকাশনা বিভাগ) ও প্রতিযোগিতার মুখ্য সমন্বয়কারী এস এম শামীম আকতার। স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক (গবেষণা ও প্রকাশনা বিভাগ) আশরাফুল আলম পপলু।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর