পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদে সব রোজাদারদের সাথে একত্রে ইফতার করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং পিরোজপুর-১ আসনের এমপি শ ম রেজাউল করিম।
শনিবার (১লা এপ্রিল ) ২০২৩ বিকেলে তিনি পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদে আসেন এবং মসজিদে উপস্থিত সবার সাথে কুশল বিনিময় করেন।
সন্ধ্যায় মসজিদে উপস্থিত রোজাদার মুসল্লীদের সাথে ইফতারপূর্ব দোয়া মোনাজাতে অংশ নেন এবং পরে তাদের সাথে ইফতার করেন।
এসময় পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, এনএসআই এর যুগ্ন পরিচালক মো. আব্দুল কাদেরসহ সরকারী কর্মকর্তা ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃকর্মী উপস্থিত ছিলেন।