শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে সেলাই মেশিন বিতরণ

    পিরোজপুর প্রতিনিধি

    ১ এপ্রিল, ২০২৩ ০১:২৫ অপরাহ্ন

    পিরোজপুরে সেলাই মেশিন বিতরণ

    "রমজান মাসে অসহায়ের পাশে " স্লোগানকে সামনে রেখে  শুক্রবার  (৩১ মার্চ) শুক্রবার পিরোজপুরে হ্যাবিট্যাট ডেভেলপমেন্ট ট্রাস্ট (এইচডিটি) আয়োজনে ও বাবুই সামাজিক উন্নয়ন সংস্থার বাস্তবায়নে পিরোজপুর শের-ই- বাংলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উপকারভোগীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

    বাবুই সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি অমিত বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোলাম মাওলা নকিব সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা ও শের-ই- বাংলা পাবলিক লাইব্রেরী পিরােজপুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ শফিউল হক মিঠু সভাপতি পিরোজপুর প্রেসক্লাব। অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন  হ্যাবিট্যাট ডেভেলপমেন্ট ট্রাস্ট (এইচডিটি) পরিচালক মেহেদী হাসান।
     
    বাবুই এর প্রতিষ্ঠাতা হাছিবুর রহমান এইচডিটির স্বেচ্ছাসেবক মশিউর রহমান , মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ নুর উদ্দিন, দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ কবির হোসেন সহ অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ ও বাছাইকৃত উপকারভোগী পরিবারের সদস্য বৃন্দ এসময়  উপস্থিত ছিলেন।

    বক্তারা উপকার ভোগীদের উদ্দেশ্যে বলেন, উপহার হিসেবে সেলাই মেশিনটি আপনারা যারা পাচ্ছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে সেলাই মেশিনের যেন যথাযথ ব্যবহার নিশ্চিত হয় এবং সেলাই মেশিন ব্যবহারের মাধ্যমে  আপনি  আপনার পরিবারের আয় বৃদ্ধির মাধ্যমে পরিবারের সকলকে নিয়ে সুখী সমৃদ্ধিভাবে জীবনযাপন করবেন এটাই আমাদের প্রত্যাশা।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর