শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে সালিশে যুবককে পেটালেন কাউন্সিলর

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ৩০ মার্চ, ২০২৩ ১০:২৬ পূর্বাহ্ন

    শিবগঞ্জে সালিশে যুবককে পেটালেন কাউন্সিলর

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে সালিশ বৈঠকে নিয়াম আলী (৩৩) নামে এক যুবককে পিটিয়ে আহত করেছেন কাউন্সিলর সাদেকুল ইসলাম সাদেক। তিনি শিবগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। আহত যুবক পৌর এলাকার দৌলতপুর হাজীপাড়া মহল্লার মৃত মোহাম্মদ আলীর ছেলে। এ নিয়ে বুধবার সকালে আহত যুবক বাদি হয়ে কাউন্সিলরসহ সাতজনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি এজাহার দিয়েছেন। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে দৌলতপুর হাজীপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

    এজাহারে উল্লেখ করা হয়, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে নিয়াম আলীর পারিবারিক কলহে দৌলতপুর হাজীপাড়া মহল্লায় সালিশ বসে। এ সময় পরিবারের জমি সংক্রান্ত বিরোধের জেরে তাকে অশ্লীল ভাষা গালাগাল করতে থাকেন কাউন্সিলর সাদেকুল, জাহাঙ্গীর, বাহারুল, সাহারুলসহ ৬-৭ জন্য ব্যক্তি। এক পর্যায়ে সাদেকুল ইসলাম লাঠি দিয়ে নিয়ামকে পিটিয়ে গুরুত্বর জখম করে। এ সময় নিয়ামের বোন মোস্তারী, মমতাজ ও স্ত্রী আদরী বেগমকেও বেধড়ক মারপিট করা হয়। স্থানীয়রা আহত নিয়ামকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে প্রতিপক্ষ জাহাঙ্গীর ও বাহারুলের সঙ্গে যোগাযোগ করেও তাদের মন্তব্য মেলেনি।

    যদিও কাউন্সিলর সাদেকুল ইসলাম সাদেক বলেন, নিয়াম গালাগাল করায় তাকে দুটি থাপ্পড় দিয়েছি মাত্র। পরে জমি সংক্রান্ত বিরোধের জেরে উভয় পক্ষের গন্ডগোলে তিনি আহত হন। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।  




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩০ মার্চ, ২০২৩ ১০:২৬ পূর্বাহ্ন