শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • অধ্যক্ষ আবুল হাশেম মহাজনকে লিগ্যাল এইড কমিটির সম্মাননা

    নিজস্ব প্রতিবেদক

    ৩০ মার্চ, ২০২৩ ০৯:২৮ পূর্বাহ্ন

    অধ্যক্ষ আবুল হাশেম মহাজনকে লিগ্যাল এইড কমিটির সম্মাননা

    সরকারি আইনগত সহায়তা কার্যক্রমে অনন্য অবদানের জন্য কুকরি মুকরি ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও চরফ্যাশন প্রেসক্লাব সফল সভাপতি অধ্যক্ষ আবুল হাশেম মহাজনকে সম্মাননা প্রদান করেন ভোলা জেলা লিগ্যাল এইড কমিটি।

    বুধবার(২৯ মার্চ) ভোলা জেলা পরিষদেরর সম্মেলন কক্ষে ভোলাv ইউনিয়ন ও উপজেলা চেয়ারম্যানদের বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানে এই সম্মাননা দেয়া হয়।

    ভোলা জেলার তৃনমূলের অসহায় মানুষের কাছে ২০২২ সালে সরকারি আইনি সহায়তা কার্যক্রমে অনন্য অবদানের জন্য জেলার সকল ইউপি ও উপজেলা লিগ্যাল কমিটির চেয়ারম্যান বৃন্দকে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ভোলা জেলা লিগ্যাল এইড কমিটি।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক। জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারি জজ খালিদ মোহাম্মদ সাব্বিরের সঞ্চালনায় অনুষ্ঠিত আয়োজনে জেলা জজ বলেন, “জাতির পিতা কঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের গরীব অসহায় মানুষকে বিনামূল্যে যে আইনি সহায়তা দেয়ার ব্যবস্থা করেছেন তা ইউপি চেয়ারম্যানদের সহযোগিতা ছাড়া অসহায়দের কাছে পৌঁছানো সম্ভব নয়। তাই চেয়ারম্যান বৃন্দের কাজের শীকৃতি স্বরুপ আজ এই সম্মাননা।

    তিনি উপস্থিত চেয়ারম্যানদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের সহযোগিতার ফলেই ভোলায় লিগ্যাল এইড এর মাধ্যমে ৩৪ হাজার মামলা নিস্পত্তি করা সম্ভব হয়েছে”।

    বিকাল প্রায় ৩ টা থেকে ইফতার পর্যন্ত চলা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, নারী ও শিশু অপরাধ দমন ট্রাইব্যুনাল এর বিচারক নুর আলম মোঃ দিপু, চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোঃ সানাউল হক, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, জেলা পিপি সৈয়দ আশরাফ হোমেন লাবু, ভোলা বারের সাধারন সম্পাদক ইফতারুল হাসান শরীফ, লালমোহন উপজেলার চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন,তজুমদ্দিন উপজেলার চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল,দৌলতখান উপজেলা চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল আলম খান, ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা,বোরহান উদ্দিনের বড় মানিকা ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন হায়দার ও চরফ্যাশনের চর কুকরিমুকরি ইউপি চেয়ারম্যান আবু হাশেম।

    বক্তারা সকলেই ভোলায় লিগ্যাল এইড কার্যক্রম আরো প্রসারিত করার ওপর গুরুত্বারোপ করেন। ভোলা জেলার প্রায় সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণের অংশগ্রহণ মুলক সম্মাননা অনুষ্ঠানের শুরুতেই সকল চেয়ারম্যান বৃন্দের হাতে সম্মাননা ক্রেস্ট ও বিশেষ উপহার তুলে দেন জেলা জজ।

    অনুষ্ঠানের শেষ দিকে জজ কোর্ট মসজিদের পেশ ইমাম আনোয়ারুল ইসলামের পরিচালনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জেলা জজ কোর্টের সকল বিচারক, কর্মকর্তাকর্মচারি, ইউপি সচিব ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩০ মার্চ, ২০২৩ ০৯:২৮ পূর্বাহ্ন