শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে আগুনে পুড়ল ৮ ঘর, ১৫ লাখ টাকার ক্ষতি

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ২৯ মার্চ, ২০২৩ ১০:৫৫ অপরাহ্ন

    শিবগঞ্জে আগুনে পুড়ল ৮ ঘর, ১৫ লাখ টাকার ক্ষতি

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অগ্নিকান্ডে তিন পরিবারের আটটি ঘর ভষ্মিভূত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা রাঘববাটি গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো হল- আতাবুর, ছেলে খুরশেদ ও কালু, জামাল উদ্দিন।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৫টার দিকে পারচৌকা রাঘববাটি গ্রামের আতাবুরের ছেলে কালুর গোয়ালঘরের মশা তাড়ানোর আগুন থেকে সূত্রপাত ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে পাশের  আরও দুটি পরিবারের ঘর, আসবাবপত্র, চাল, ডাল, আটা, নগদ টাকাসহ প্রয়োজনীয় জিনিসপত্র ভষ্মিভূত হয়। একই সঙ্গে বাড়ির মালিক মৃত ইসমাইলের ছেলে প্রতিবন্ধী আতাবুর রহমানের (৬৫) দেহ ঝলসে গেছে। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। এছাড়াও অগ্নিকান্ডে তিনটি ছাগল, হাঁস-মুরগী ও কবুতর ভষ্মিভূত হয়েছে। এতে তিন পরিবারের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

    এ বিষয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা কাদেরী কিবরিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। একই সঙ্গে প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা। এদিকে খবর পেয়ে দুপুরে দশভাইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের মাঝে শাড়ি, লুঙ্গি, থ্রিপিস ও শুকনো খাবার দেয়া হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, ইউপি চেয়ারম্যানের মাধ্যমে প্রতিবেদন পেয়েছেন। দ্রুত ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর