শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নাজিরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন

    পিরোজপুর প্রতিনিধি

    ২৮ মার্চ, ২০২৩ ১১:০৯ অপরাহ্ন

    নাজিরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন
    প্রতিকী ছবি।

    পিরোজপুরের নাজিরপুুরে লেবুজিলবুনিয়া গ্রামের ফাতেমা বেগম (২৫) নামের এক গৃহবধুকে যৌতুকের দাবিতে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে।

    ঘটনাটি ঘটেছে ২৬ মার্চ রোববার উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের লেবুজিলবুনিয়া গ্রামে। ফাতেমা বেগম ওই গ্রামের মিল্লাত হাওলাদারের স্ত্রী, এবং দেউলবাড়ী ইউনিয়নের দেউলবাড়ী গ্রামের মোঃ রফিক মাঝির কন্যা।

    এবিষয়ে গৃহবধুর পিতা রফিক মাঝি ঐই প্রতিবেদককে জানায়,যৌতুকের দাবিতে বিগত দিনে বেশ কয়েকবার আমার জামাই মিল্লাত হাওলাদার মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করে আসছে। আমার মেয়ের শান্তির কথা চিন্তা করে স্থানীয় ডাক্তারের চিকিৎসা নিয়ে তাকে সুস্থ করে আইনের আশ্রয় না নিয়ে স্বামীর ঘরে রেখে আসি। তারই ধারাবাহিকতায় ২৬ মার্চ বিকাল ৫ টায় পুনরায়  যৌতুকের দাবি করায় আমার মেয়ে  অস্বাীকৃতি জানালে শারিরীকভাবে নির্যাতন করে। আমি মোবাইল ফোনে খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে আমার মেয়েকে উদ্ধার করে নাজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। এব্যাপারে আমি নাজিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

    এবিষয়ে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: শিপন পাল জানান, গতকাল ফাতেমা বেগম নামে একজন রোগী আসলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভর্তি রাখা হয়েছে, আহতের বিষয় জানতে চাইলে তিনি জানান, আমি নাইট ডিউটি করায় বর্তমানে রেষ্টে আছি ভর্তি রেজিষ্ট্রার না দেখে আহতের বিষয় বলতে পারছি না।

    এবিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানায়, ঘটনাটি শুনেছি, মেয়ের বাবা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর