মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন,বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, বেসরকারি প্রতিষ্ঠান, সেচ্ছাসেবী সংগঠন ফুল দিয়ে জাতির বীর সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করলেও এদিন স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন এবং স্বাধীনতা দিবসের কোন কর্মসূচি পালন করেনাই পিরোজপুরের নাজিরপুর উপজেলা বিএনপি।
রোববার (২৬ মার্চ) ২০২৩ রাত ১২ টা ১ মিনিট থেকে বিকেল ৫ টা পর্যন্ত উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো কোন কর্মসূচি পালন করেন নাই বলে স্থানীয় বিএনপি সুত্রে জানা যায়।
এ ব্যাপারে নাজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান দুলালের সাথে প্রতিবেদকের মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমার উপর একটা দলীয় শোকজ আছে। আমি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে ঢাকাতে আছি, আমার সদস্য সচিব বর্তমানে জেলে আছেন, ২৬ মার্চের বিভিন্ন প্রোগ্রাম এক নম্বর যুগ্ম আহবায়ক মোঃ রেজাউল করিম লিটন সাহেবের করার কথা ছিলো, উনি কেন ২৬ মার্চের কোন প্রোগ্রাম করলেন না এটা আমার বোধগম্য নয়।