শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদের স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ

    বেনাপোল প্রতিনিধি

    ২৭ মার্চ, ২০২৩ ১০:১৮ পূর্বাহ্ন

    স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদের স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ

    মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরের শার্শা উপজেলার কাশিপুরে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক শেখ নূর মোহাম্মদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অফ অনার প্রদান করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    রোববার (২৬ মার্চ ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল ৯ টার দিকে সীমান্তের কাশিপুরে বিজিবির মহাপরিচালকের পক্ষে রাষ্ট্রীয় সালাম জানান যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো: সেলিমুদ্দোজা। এ সময় বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক শেখ নূর মোহাম্মদের পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় সূধীজনেরা উপস্থিত ছিলেন।

    এর আগে সকাল সাড়ে ৭ টায় শার্শা উপজেলা প্রশাসনসহ অন্যান্য সংগঠনের শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম প্রমূখ।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৭ মার্চ, ২০২৩ ১০:১৮ পূর্বাহ্ন