শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ২৭ মার্চ, ২০২৩ ১০:১৫ পূর্বাহ্ন

    শিবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে শিবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির সূচনা করেন। একই সঙ্গে সরকারি-বেসরকারি ভবনে উত্তোলন করা হয় জাতীয় পতাকা।

    রোববার ভোরে উপজেলা পরিষদ চত্বরে অস্থায়ী শহীদ মিনার ও মুজিব মুর‌্যালে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলার রশিদ সনু, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি শিবগঞ্জ জোনাল অফিসের ডিজিএম গোলাম সারওয়ার মোশে পুষ্পমাল্য অর্পণ করেন।

    এছাড়াও উপজেলা পর্যায়ের বিভাগীয় প্রধান, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং সাংস্কৃতিক গোষ্ঠির পক্ষ থেকে জানানো হয় শ্রদ্ধা নিবেদন। শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এরপর শিবগঞ্জ স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সংগঠনের অভিবাদন গ্র্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

    এছাড়া বিভিন্ন ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও বিশেষ প্রার্থনা। অন্যদিকে উপজেলা প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ও রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা, র‌্যালি, চিত্রাঙ্কন, দেশাত্মবোধক সংগীত ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৭ মার্চ, ২০২৩ ১০:১৫ পূর্বাহ্ন