শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গণহত্যার রাতে পিরোজপুরে জেলা রেজিষ্ট্রার কার্যালয়ে আলোকসজ্জা

    পিরোজপুর প্রতিনিধি

    ২৬ মার্চ, ২০২৩ ০৮:৩২ অপরাহ্ন

    গণহত্যার রাতে পিরোজপুরে জেলা রেজিষ্ট্রার কার্যালয়ে আলোকসজ্জা

    সরকারি নির্দেশনা অমান্য করে ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক গণহত্যা দিবস রাতে পিরোজপুরে জেলা রেজিষ্ট্রার কার্যালয়ে আলোকসজ্জা জ্বালানো হয়েছে। শনিবার সন্ধ্যা থেকেই শহরের প্রাণকেন্দ্র কৃষ্ণচূড়া মোড়ে জেলা রেজিষ্ট্রার কার্যালয়ে জ¦ালানো হয়েছে জমকালো আলোকসজ্জা। এতে পিরোজপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি ইতিমধ্যেই টক অব দ্যা টাউনে পরিনত হয়েছে।

    জেলা রেজিষ্ট্রার কার্যালয় সুত্রে জানাজায় মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে তাদের এই আয়োজন বলে দাবী করেন নৈশ্য প্রহরী। তিনি বলেন অফিসের নির্দেশনা অনুয়ায়ী অফিসের পিয়ন আলোকসজ্জার বাতি জ¦ালিয়েছে। তবে এবিষয়ের জন্য অফিসকেই দায়ী করেন নৈশ্য প্রহরী।

    সুশিল সমাজের প্রতিনিধিদের মতে বিষয়টি নিয়ে অনেকের মধ্যেই নানাবিধ গুঞ্জন দেখা দিয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করে ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক গণহত্যার রাতে জমকালো আলোকসজ্জা ভিন্ন কিছুকে নির্দেশ করে। এটি স্বাধীনতা বিরোধী আচারনের স্বামিল।  

    জেলা রেজিষ্ট্রার কার্যালয়ের নৈশ্য প্রহরী আফজাল হোসেন জানান, তিনি শুধু রাতেই অফিসে ঘুমান। জেলা রেজিষ্ট্রার কার্যালয়ে আলোকসজ্জা জ¦ালানোর বিষটি অফিস কতৃপক্ষ জানেন তিনি কিছুই জানেন না। তবে অফিসের নির্দেশনা মতে অফিসের পিয়ন আলোকসজ্জার বাতি জ্বালিয়েছে।

    পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন আলোকসজ্জার বিষয়ে আগেই সকলকে সরকারি নির্দেশনা প্রদান করা হয়েছে। তবে এবিষয়ে কথা বলতে পিরোজপুরে জেলা রেজিষ্ট্রারকে তার মোবাইল ফোনে বারবার কল করা হলে তিনি রিসিভ করেননি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর