শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • প্রচার হবে ৩১ ডিসেম্বর

    এবারের ইত্যাদি চা বাগানের ডাকবাংলোর সামনে

    নিজস্ব প্রতিবেদক

    ২৬ ডিসেম্বর, ২০২১ ০৮:৩৬ পূর্বাহ্ন

    এবারের ইত্যাদি চা বাগানের ডাকবাংলোর সামনে
    ইত্যাদি অনুষ্ঠান

    দেশের জনপ্রিয় টিভি ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির প্রতি পর্বেই থাকে ভিন্ন বৈচিত্র। হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় ম্যাগাজিন অনুষ্ঠানটিতে তুলে ধরা হয় দেশের নানা ইতিহাস-ঐতিহ্য। এরই ধারাবাহিকতায়  ইত্যাদির এবারের পর্ব ধারণ করা হয়েছে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের অভ্যন্তরে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ডাকবাংলোর সামনে।

    জানা গেছে, দর্শকপ্রিয় ইত্যাদি এবার ৩৩ বছর শেষে আগামী বছর পা দেবে ৩৪ বছরে। এবারের অনুষ্ঠানে গান রয়েছে দুটি। মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা ও ইবরার টিপুর সুরে একটি দেশাত্মবোধক গান গেয়েছেন শিল্পী সামিনা চৌধুরী ও ফাহমিদা নবী। হবিগঞ্জের বিভিন্ন দর্শনীয় স্থানের পরিচিতিমূলক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন স্থানীয় শতাধিক নৃত্যশিল্পী। এবারের ইত্যাদিতে হবিগঞ্জের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত তেলিয়াপাড়া চা বাগানের ব্যবস্থাপকের বাংলো নিয়ে রয়েছে ৩টি তথ্যভিত্তিক প্রতিবেদন। এবারের অনুষ্ঠানে ফরিদুল আলম নামে একজন প্রযুক্তিপ্রেমী ব্যবসায়ীকে দেখানো হবে, মানুষকে সেবা দিয়ে যিনি হয়ে উঠেছেন প্রযুক্তি যুগের আলাদীনের চেরাগ। ঝিনাইদহের কালীগঞ্জের সাড়ে ৭ বছরের বিস্ময় বালক সামিউন আলিম সাদের ওপর রয়েছে শিক্ষামূলক প্রতিবেদন।

    গত ২৯ অক্টোবর প্রচারিত ইত্যাদিতে সোনারগাঁয়ের আত্মপ্রত্যয়ী যুবক শাহেদ কায়েসকে তার ‘বেদে বহর ভাসমান পাঠশালা’র ক্ষতিগ্রস্ত নৌকাটি মেরামতের জন্য এক লাখ টাকা প্রদান করা হয়েছিল। এবারের পর্বে তার ভাসমান পাঠশালার ওপর রয়েছে ফলোআপ প্রতিবেদন। গত ২৯ জানুয়ারি প্রচারিত ইত্যাদিতে চুয়াডাঙ্গা জেলার ট্রাফিক পুলিশ সার্জেন্ট মৃত্যুঞ্জয় বিশ্বাসের পাখি প্রেমের ওপর রয়েছে আর একটি অনুসৃত প্রতিবেদন। মানবতা এবং বিবেকের চেতনা জাগ্রত থাকলে নিজে যেমন সফল হওয়া যায়, তেমনি সাফল্য আনা যায় অন্যের জীবনেও। এবারের অনুষ্ঠানে তেমনি দু’জন মানুষের ওপর রয়েছে উদ্বুদ্ধকরণ মানবিক প্রতিবেদন। রয়েছে গ্রিসের প্রাচীন নিদর্শন অ্যাক্রোপোলিসের ওপর তথ্যবহুল প্রতিবেদন।

    দর্শকপর্বে হবিগঞ্জকে নিয়ে করা প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকের মাঝখান থেকে ৪ জনকে নির্বাচন করা হয়। দর্শকদের সঙ্গে এই পর্বে অংশগ্রহণ করেছেন কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী এবং আশিক চৌধুরী। নিয়মিত পর্বসহ এবারো রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে কিছু সরস অথচ তীক্ষ্ণ নাট্যাংশ। বরাবরের মতো এবারো ইত্যাদির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী হিসেবে ছিলেন রানা সরকার ও মোহাম্মদ মামুন। ইত্যাদির এই পর্বটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ৩১ ডিসেম্বর শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর। 




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ২৬ ডিসেম্বর, ২০২১ ০৮:৩৬ পূর্বাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ২৬ ডিসেম্বর, ২০২১ ০৮:৩৬ পূর্বাহ্ন

    উদ্বোধনের অপেক্ষায় ‘শেখ হাসিনা কালচারাল ভিলেজ’ 

    উদ্বোধনের অপেক্ষায় ‘শেখ হাসিনা কালচারাল ভিলেজ’ 

    ২৬ ডিসেম্বর, ২০২১ ০৮:৩৬ পূর্বাহ্ন