সাভারের আশুলিয়ায় দোসাইদ অধন্য কুমার স্কুল এন্ড কলেজ ও দোসাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ সোমবার এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি। দোসাইদ অধন্য কুমার স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার নাজমুশ শিহাব, আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার, সাভার পৌর যুবলীগের শেখ ছাঈদ,গভর্নিং বডির অভিভাবক সদস্য ও আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী মোশারফ খান কো -অপ্ট মোঃ আমির হোসেন সরকার, মোঃ হয়যত আলি,সহ আরো অনেকে ।
এ সময় শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীসহ আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।