শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে স্বেচ্ছাসেবক লীগের ইফতার বিতরণ

    পিরোজপুর প্রতিনিধি

    ২৫ মার্চ, ২০২৩ ০৯:১২ পূর্বাহ্ন

    পিরোজপুরে স্বেচ্ছাসেবক লীগের ইফতার বিতরণ

    পিরোজপুরে রোজাদার ব্যাক্তিদের মাঝে ইফতার বিতরণ করেছেন জেলা স্বেচ্ছাসেবকলীগ।
    আসন্ন রমজান মাসে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে, পিরোজপুর শহরের বিভিন্ন স্থানে রোজাদার মানুষের কাছে ইফতার পৌছে দেয়া হবে ।

    শুক্রবার (২৪ মার্চ) ২০২৩ ১লা রমজানের দিন মাসব্যাপি এই ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পিরোজপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান মালেক।

    জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনের এ ইফতার বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ ফিরোজ, পৌর আওয়ামীলীগের সভাপতি সাদুল্লাহ লিটন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম মিরণ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ রাজা সহ জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।

    এই প্রতিবেদককে সাথে  ইফতার বিতরণ কার্যক্রমের বিষয়ে কথা হয়ে জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুমন সিকদারের তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মহামারী চলাকালীন সময়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দকে সাধারণ মানুষের পাশে দাড়াঁনোর জন্য বলেছিলো। প্রধানমন্ত্রীর নির্দেশেই ৪ বছর ধরে নিয়মিত রমজান মাছে জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ শহরের দুই শতাধিক মানুষের মাঝে প্রতিদিন ইফতার বিতরণ করে থাকে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৫ মার্চ, ২০২৩ ০৯:১২ পূর্বাহ্ন