শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বছরের শুরু থেকেই সিডিউল করে বই বিতরণ হবে: শিক্ষামন্ত্রী

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৬ ডিসেম্বর, ২০২১ ০৮:২৪ পূর্বাহ্ন

    বছরের শুরু থেকেই সিডিউল করে বই বিতরণ হবে: শিক্ষামন্ত্রী
    শিক্ষামন্ত্রী

    শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, করোনার কারণে গত বছর বই উৎসব না হলেও বই বিতরণ হয়েছে। এবছরও করোনায় স্বাস্থবিধি মানার প্রয়োজনেই বই উৎসব হচ্ছে না। তবে প্রত্যেকটি বিদ্যালয়ে বছরের প্রথম দিন থেকে তারা তাদের সিডিউল ঠিক করবে, কবে কোন ক্লাসের বই বিতরণ করা হবে।

    শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের কদমতলা মন্ত্রীর নিজ বাসভবনের নীচে মন্ত্রীর পক্ষ থেকে শীতার্তদের জন্য জনপ্রতিনিধি ও দলীয় নেতাদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    বিতরণের জন্য প্রস্তুত বইগুলোতে ভুলত্রুটি সম্পর্কে মন্ত্রী বলেন, আমরা চেষ্টা করেছি কোন ভুল যেন না থাকে। এরপরেও ছাপায় কোন ত্রুটি থাকলে, সেগুলো আমরা সংশোনের জন্য ব্যবস্থা গ্রহণ করব।

    করোনার আশঙ্কা সম্পর্কে মন্ত্রী বলেন, পাশ্চার্ত্যরে দেশগুলোতে করোনা শীতকালে বাড়লেও আমাদের দেশে প্রতিবছর মার্চ মাসেই প্রাদুর্ভাব বৃদ্ধি পায়। গত দু’বছর আমরা তা দেখেছি। সে জন্য মার্চ মাস পর্যন্ত আমরা দেখব করোনা বাড়ে না কমে। এরপর আমরা ক্লাশ বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নিব। এছাড়াও শিক্ষার্থীরা কতটুকু পিছিয়ে আছে এবং কোন কোন দিকগুলোতে ঘাটতি রয়েছে সেগুলোর তথ্য আমরা নিচ্ছি। এরপর আমরা নতুন বছরে এসব বিষয়ে প্রদক্ষেপ নিব।

    এ সময় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, পৌর মেয়র জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপিকা মাসুদা নুর খান প্রমূখ উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৬ ডিসেম্বর, ২০২১ ০৮:২৪ পূর্বাহ্ন