শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নাজিরপুরে মাঠ দিবস ও কারিগরি সভা অনুষ্ঠিত

    পিরোজপুর প্রতিনিধি

    ২৪ মার্চ, ২০২৩ ০৯:৪৫ পূর্বাহ্ন

    নাজিরপুরে মাঠ দিবস ও কারিগরি সভা অনুষ্ঠিত

    পিরোজপুরের নাজিরপুরে ২০২২-২৩ অর্থবছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায়  স্থাপিত প্রদর্শনীর মাঠ দিবস  ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (২৩মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা সেখমাটিয়া ইউনিয়নের  খেজুরতলা বাজার সংলগ্ন মাঠে কৃষকদের নিয়ে এ মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ডাঃ সঞ্জীব দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ সাইদুর রহমান, পুলিশ সুপার পিরোজপুর, ডাঃ মোহাম্মদ নজরুল ইসলাম সিকদার, উপপরিচালক  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পিরোজপুর,মোঃ সাইদুর রহমান জেলা বীজ প্রত্যয়ন অফিসার,সেখমাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু ,উপজেলা কৃষি অফিসার ইশরাতুন্নেছা এশা, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ বাবুল আক্তার।

    এ সময় প্রধান অতিথি কৃষকদের উদ্দেশ্যে বলেন , মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না বাস্তবায়নের লক্ষ্যে কৃষকদেরকে নিজেদের জমি নিজেদের চাষ করা, নিজেদের উন্নয়ন করা যাতে আমাদের পরিবার সংসার ও দেশ ভালো থাকে এবং বিশ্ব পরিস্থিতিতে এই মুহূর্তে দেশি-বিদেশি দের উপর নির্ভরশীলতা কমিয়ে নিজেদের খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে। বিশেষ করে আমরা যেমন ধানে উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি, ঠিক তেমনিভাবে সূর্যমুখী বা তেল জাতীয় ফসলের উপর  স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে। তাহলে আমাদের বিদেশী তেলের উপর নির্ভরশীলতা কমে আসবে।

    তিনি আরো বলেন চলতি খরিপ-১ মৌসুমে আউশ ধানের  উন্নত জাত চাষের পাশাপাশি মৌসুম উপযোগী সবজি চাষ করে অনাবাদি জমি চাষের আওতায় আনতে হবে।এছাড়া বেড়িবাঁধ নির্মাণ,  স্লুইসগেট  নির্মাণ করে কৃষকের দুঃখ লাঘবের আশ্বাস দেয়া হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৪ মার্চ, ২০২৩ ০৯:৪৫ পূর্বাহ্ন