শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নয় ব্যক্তি ও একটি সংস্থাকে স্বাধীনতা পুরস্কার-২০২৩ প্রদান

    নিজস্ব প্রতিবেদক

    ২৪ মার্চ, ২০২৩ ০৯:৩৩ পূর্বাহ্ন

    নয় ব্যক্তি ও একটি সংস্থাকে স্বাধীনতা পুরস্কার-২০২৩ প্রদান

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের কাছে দেশের সর্বোচ্চ জাতীয় বেসামরিক পুরস্কার ‘স্বাধীনতা পুরস্কার-২০২৩’ প্রদান করেছেন।

    বৃহস্পতিবার (২৩ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই পুরস্কার বিতরণ করেন। পুরস্কার প্রাপ্তরা জাতীয় পর্যায়ে তাদের নিজ নিজ ক্ষেত্রে গৌরবময় ও অসামান্য অবদানের জন্য এই স্বীকৃতি পেয়েছেন।

    পদক প্রাপ্তদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) শামসুল আলম, প্রয়াত লেফটেন্যান্ট এজি মোহাম্মদ খুরশিদ (মরণোত্তর), শহীদ খাজা নিজামউদ্দিন ভূঁইয়া (মরনোত্তর)ও মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ক্যাটাগরিতে এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

    প্রয়াত ড. মোহাম্মদ মাইনুদ্দিন আহমেদ (সেলিম আল দীন) (মরণোত্তর) ‘সাহিত্য’ বিভাগে মনোনীত হয়েছেন এবং পবিত্র মোহন দে এবং এএসএম রকিবুল হাসানকে যথাক্রমে ‘সাংস্কৃতিক’ এবং ‘ক্রীড়া’ বিভাগে মনোনীত করা হয়েছে।


    ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগকে ‘সোশ্যাল সার্ভিস/পাবলিক সার্ভিসেস’ বিভাগে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। বেগম নাদিরা জাহান (সুরমা জাহিদ) এবং ড. ফেরদৌসী কাদরীকে ‘গবেষণা ও প্রশিক্ষণ’ বিভাগে মনোনীত করা হয়েছে।

    এর আগে গত ৯ মার্চ স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রত্যেক পুরস্কার প্রাপ্তকে একটি স্বর্ণপদক, একটি সার্টিফিকেট এবং সম্মানী চেক পেয়েছেন।

    মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন অনুষ্ঠান পরিচালনা করেন এবং প্রাপ্তদের সংক্ষিপ্ত জীবন বিবরণী তুলে ধরেন।
    অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তদের মধ্যে ড. ফেরদৌস কাদরী নিজের অনুভূতি ব্যক্ত করেছেন।




    সাতদিনের সেরা খবর

    সাফল্য - এর আরো খবর

    সংবর্ধিত হলেন বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদ

    সংবর্ধিত হলেন বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদ

    ২৪ মার্চ, ২০২৩ ০৯:৩৩ পূর্বাহ্ন

    এআইপি পেয়ে অভিভূত সম্মাননাপ্রাপ্ত ২২জন

    এআইপি পেয়ে অভিভূত সম্মাননাপ্রাপ্ত ২২জন

    ২৪ মার্চ, ২০২৩ ০৯:৩৩ পূর্বাহ্ন

    কৃষিক্ষেত্রে ২২ জন এআইপি সম্মাননা পাচ্ছেন

    কৃষিক্ষেত্রে ২২ জন এআইপি সম্মাননা পাচ্ছেন

    ২৪ মার্চ, ২০২৩ ০৯:৩৩ পূর্বাহ্ন