শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • দার্শনিক ও কবি ডা.দেবাশীষ মৃধা এমডিকে সংবর্ধনা

    পিরোজপুর প্রতিনিধি

    ২৩ মার্চ, ২০২৩ ১১:৪০ অপরাহ্ন

    দার্শনিক ও কবি ডা.দেবাশীষ মৃধা এমডিকে সংবর্ধনা

    বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন খ্যাতিমান চিকিৎসক দার্শনিক ও কবি ডা. দেবাশীষ মৃধা এমডিকে সংবর্ধনা দিলেন বাংলাদেশস্থ 'দার্শনিক ও কবি দেবাশীষ মৃধা সাহিত্য সংস্কৃতি সংসদ' এর কবি সাহিত্যিকবৃন্দ।  বুধবার পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নস্থ মৃধা বাড়িতে সংগঠনের স্থায়ী কার্যালয়ে তাঁকে সংবর্ধিত করা হয়।

    সংগঠনের প্রতিষ্ঠাতা প্রাণকৃষ্ণ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের অন্যতম উপদেষ্টা কবি দেলোয়ার হোসেন আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধনা গ্রহণ করেন মার্কিন খ্যাতিমান চিকিৎসক দার্শনিক ও কবি ডা. দেবাশীষ মৃধা।  

    এ সময় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক বিজন কৃষ্ণ মৃধা, মালিখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীত কুমার মল্লিক, কবি দীলিপ কুমার মিস্ত্রি, সহকারী অধ্যাপক কবি ও সংগঠক মৃদুল মাঝি,কবি ও সংগঠক হাছিবুর রহমান হাছিব, কবি ও ছোট গল্প লেখক অনির্বাণ চক্রবর্তী, বাংলাদেশ নদীবন্ধু সমাজ এর পিরোজপুর জেলা শাখার সভাপতি সুপ্রভাত মজুমদার  কৃষি কর্মকর্তা ননী গোপাল মজুমদার, শ্রী রনজিত কুমার সিকদার প্রমুখ।

    অনুষ্ঠানে সকলের উপস্থিতিতে কবি প্রাণকৃষ্ণ বিশ্বাস এর কাব্যগ্রন্থ ' নারী এক শৈল্পিক প্রাণ ' এর মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দার্শনিক ও কবি ডা. দেবাশীষ মৃধা এমডি।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর