শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • শার্শা উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা প্রধানমন্ত্রীর

    বেনাপোল প্রতিনিধি

    ২৩ মার্চ, ২০২৩ ০৯:৩২ পূর্বাহ্ন

    শার্শা উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের জন্য আবাসন নিশ্চিত করার সরকারের এসডিজি লক্ষ্যমাত্রার অংশ হিসেবে মুজিব বর্ষ উপলক্ষে সারা দেশের সাথে শার্শায়ও ভূমিহীন ও গৃহহীন ৩০টি পরিবারকে ঘর হস্তান্তর করা হয়। এ নিয়ে শার্শা উপজেলায় মোট ২৬৪ টি গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়।

    আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় চতুর্থ পর্যায়ে বুধবার (২২ মার্চ) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমির দলিল ও নির্মাণকৃত গৃহসমূহের চাবি প্রদান কর্মসূচির উদ্বোধন করেন।

    এ উপলক্ষে শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন।


    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ মন্ডল, শার্শা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া, স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারি, ইউপি চেয়ারম্যানবৃন্দ ও ঘর পাওয়া নানা পেশার গৃহহীন মানুষেরাও উপস্থিত ছিলেন।

    শার্শা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া জানান, মুজিববর্ষ উপলক্ষে শার্শা উপজেলায় এ পর্যন্ত ২১৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার জমিসহ স্বপ্নের ঘর পেয়েছে। ভূমিহীন ও গৃহহীন ৩০টি পরিবারকে আজ হস্তান্তর করা হয়। এ ছাড়া বর্তমানে ৪৬টি পরিবারের মাঝে গৃহ হস্তান্তরের জন্য ৪৬টি ঘর নির্মানের কাজ দ্রæত এগিয়ে চলছে। যা আগামী জুনের মধ্যেই সম্পন্ন হবে। এরই মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শার্শাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করেন।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৩ মার্চ, ২০২৩ ০৯:৩২ পূর্বাহ্ন