শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মৃতদের দাফনসহ সব সেবা দিবে পিরোজপুর হিলফুল ফুজুল যুব সংঙ্গ

    পিরোজপুর প্রতিনিধি

    ২৩ মার্চ, ২০২৩ ০৮:৫১ পূর্বাহ্ন

    মৃতদের দাফনসহ সব সেবা দিবে পিরোজপুর হিলফুল ফুজুল যুব সংঙ্গ

    পিরোজপুরে হিলফুল ফুজুল যুব সংঘ নামে একটি সামাজিক সংগঠন এর উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে শহরের হোটেল রোজ গার্ডেনে প্রধান অতিথি হিসেবে হিলফুল ফুজুল যুব সংঘ নামে সংগঠনের উদ্বোধন করেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মো: নুরুল হুদা আলমের সভাপতিত্বে এছাড়াও বক্তব্য রাখেন, পিরোজপুর সদর থানার ওসি আ.জ.মো: মাসুদুজ্জামান, কেন্দ্রিয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা জুবায়ের, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও হিলফুল ফুজুল যুব সংঘের প্রতিষ্ঠাতা আজমল হুদা নিঝুম।
     
    হিলফুল ফুজুল যুব সংঘটি একটি সামাজিক ও মানবিক সংগঠন হিসেবে কাজ করবে। পিরোজপুর পৌরসভার নয়টি ওয়ার্ডের যেকোনো বাসিন্দা মারা গেলে  শহরে তাদের মাইকিং পড়া এবং কাফনের কাপড় এর খরচ বহন করবে সংগঠনটি। এছাড়াও সংগঠনটি মৃত বাড়িতে ৫০ টি চেয়ার বসার জন্য সরবরাহ করবে। প্রথম পর্যায়ে পিরোজপুর পৌরসভার ৯ টি ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম করবে এবং পরবর্তিতে সদর উপজেলার ইউনিয়ন ভিত্তিক কার্যক্রম পরিচালনা করবে সংগঠনটি।
     
    পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, হিলফুল ফুজুল যুব সংঘ নামে একটি সামাজিক সংগঠনটি একটি মানবিক সংগঠনে পরিনত হবে। মাদককে না বলে মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে হিলফুল ফুজুল যুব সংঘ নামে সামাজিক সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাজকে দেশকে এগিয়ে নিয়ে যেতে যুবকদের এমনভাবেই এগিয়ে আসতে হবে। তিনি হিলফুল ফুজুল যুব সংঘ নামে সামাজিক সংগঠনটির সফলতা কামনা করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৩ মার্চ, ২০২৩ ০৮:৫১ পূর্বাহ্ন